Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

১১০০০ বছরের মধ্যে বেশি উত্তপ্ত পৃথিবী

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: March 8, 2013 | 9:59 PM

বিগত কয়েক হাজার বছরের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠতে চলেছে পৃথিবী। ১১ দশমিক ৩ হাজার বছরের মধ্যে এমন উত্তপ্ত পৃথিবী আর কখনও হয়নি। বৃহস্পতিবার প্রকাশিত গবেষণার ফলাফলে একথা বলা হয়েছে। সায়েন্স নামের একটি বিজ্ঞান সাময়িকীতে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জীবাশ্ম নমুনা ও বিশ্বের বিভিন্ন প্রান্তের ৭৩টি স্থান থেকে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে পৃথিবীর তাপমাত্রার ইতিহাস পুনর্নির্মাণ করেছেন বিজ্ঞানীরা। এসব তথ্য বিশ্লেষণ করে ১১ হাজার বছর আগের সর্বশেষ বরফ যুগের শেষ পর্যায় থেকে বর্তমান সময় পর্যন্ত তাপমাত্রার একটি ইতিহাস তৈরি করতে সক্ষম হন তারা। বিজ্ঞানীরা দেখেছেন গত ১১ হাজার ৩০০ বছরের আশি ভাগ সময় পৃথিবীর যে তাপমাত্রা ছিল গত দশ বছরের তাপমাত্রা ছিল তারচেয়ে অনেক বেশি। কিন্তু ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)  বলেছে, আগামী কয়েক দশকে পৃথিবীর যে তাপমাত্রা হবে তা বরফ যুগ-পরবর্তী যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি হবে। এএফপি/সমকাল
সংগৃহীত তথ্য-উপাত্তে দেখা যায়, পৃথিবীর তাপমাত্রা গত পাঁচ হাজার বছরে শূন্য দশমিক ৮ শতাংশ শীতল হয়েছিল। কিন্তু গত একশ’ বছরে তা ফের বাড়তে থাকে। এ ঘটনা ঘটে বিশেষত উত্তর গোলার্ধে, এখানে ভূমি ও জনবসতি কেন্দ্র অন্য গোলার্ধের তুলনায় বেশি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV