শিক্ষকেরা ক্লাসে যাবেন অস্ত্র হাতে

যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটা অঙ্গরাজ্যের স্কুল শিক্ষকেরা ক্লাসে যাওয়ার সময় শুধু বই নয়, সাথে নেবেন অস্ত্রও।-ছবি: রয়টার্স IIIIIII
গত এক বছরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে শিক্ষার্থী বা দুর্বৃত্তদের গুলিতে স্কুলের শিক্ষার্থী ছাড়াও অনেক মানুষ প্রাণ হারিয়েছে। ভয়ংকর এ প্রবণতা থামাতে করণীয় বিষয়ে আলোচনা ও বিতর্কের অন্ত নেই। একদল বলছে অস্ত্র আইন কড়াকড়ি করতে, আরেক দল বলছে পাঠ্যসূচি বদলাতে। কিন্তু নতুন একটি আইন নতুন বিতর্কের অবতারণা করেছে। এখন থেকে শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের হাতে অস্ত্র তুলে দিতে পারবে স্কুল কর্তৃপক্ষ। বিবিসি বলছে, এ জন্য যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের সরকার এক নতুন আইন জারি করেছে। আইনটির সমর্থকেরা বলছেন, শিক্ষকদের হাতে অস্ত্র থাকলে গত ডিসেম্বর মাসে কানেকটিকাট শহরের স্কুলে যে হত্যাকাণ্ড হয়েছে, তার পুনরাবৃত্তি হবে না। ওই হত্যাকাণ্ডে শিক্ষার্থীসহ ২৬ জন প্রাণ হারায়। কেন্দ্রীয় সরকার যখন বন্দুক ব্যবহার সীমিত করার জন্য আইন প্রণয়নের চেষ্টা করছে, তখন সাউথ ডাকোটা সরকার নতুন বিধি জারি করল। এতে দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। তবে নতুন বিধি মোতাবেক শিক্ষক-কর্মকর্তাদের অস্ত্র দিতে স্কুলগুলো বাধ্য থাকবে না। শিক্ষকরাও অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবেন না। তবে চাইলে কোনো স্কুল কর্তৃপক্ষ শিক্ষকদের সশস্ত্র করতে পারবে। সাউথ ডাকোটার রিপাবলিকান পার্টির সরকার বিধিটি পাস করেছে। এতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে ‘স্কুল রক্ষীদের’ তৈরি করার সুযোগ থাকছে। বিভিন্ন স্কুলের পরিচালনা পরিষদের কয়েকজন সদস্য, শিক্ষক ও অন্যান্য কর্মকর্তারা বলছেন, শ্রেণিকক্ষে বন্দুক নিয়ে প্রবেশের অনুমতি দিলে ফল ভালো হবে না। রিপাবলিকান পার্টির নেতা স্কট ক্রেইগ বিবিসিকে বলেন, বিভিন্ন স্কুলের বেশ কিছু কর্মকর্তা নতুন বিধি চাইছেন। তিনি আরও বলেন, ছোট শহরের স্কুলগুলোর এমন সামর্থ্য নেই যে তারা সারাক্ষণ পুলিশ পুষবে।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests