গুগল প্লে’র এক বছর
ডেস্ক: গত ৬ই মার্চ গুগলের যুগান্তকারী সংযোজন গুগল প্লে’র এক বছর পূর্তি হলো। সে উপলক্ষ্যে নানা আয়োজন ছিল গুগল কর্তৃপক্ষের। ঘটা করেই গুগল প্লে’র জন্মদিন পালন করা হয়। গত বছরের ৬ই মার্চ গুগল অ্যান্ড্রয়েড ফোনের বাজারে গুগল প্লে নিয়ে আসে অসংখ্য ফ্রি অ্যাপ্লিকেশনের ভাণ্ডার। এর সঙ্গে অ্যান্ড্রয়েড স্মার্টফোন জগতে নতুন বিপ্লব ঘটে। অসংখ্য ব্যবহারকারী অ্যান্ড্রয়েড বাজারের দিকে ঝুঁকে পড়েন। গুগল প্লে’র প্ল্যাটফর্মে ইবুক, গেম, মিউজিক, মুভি থেকে শুরু করে সবই মেলে। লাখ লাখ ইবুক, গানের সঙ্গে রয়েছে ৭ লাখেরও বেশি অ্যাপস। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত এক বছরে বেশ দ্রুত ছড়িয়ে পড়েছে গুগল প্লে। অ্যাপলের অ্যাপ স্টোরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে গুগল প্লে তা বলার অপেক্ষা রাখে না।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








