সৌরশক্তিতেই চার্জ হবে স্মার্টফোন, ট্যাবলেট
অনলাইন ডেস্ক : স্মার্টফোনে নানা অ্যাপ্লিকেশনের ব্যবহারে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। আশার কথা, সমস্যা দূর করতে যুক্তরাষ্ট্রের গবেষকেরা স্মার্টফোনে ব্যবহার করা যায় এমন হালকা-পাতলা, নমনীয় সৌর-কোষ উদ্ভাবনে কাজ করছেন। এক খবরে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সৌর কোষ নির্মাতা প্রতিষ্ঠান আলটা ডিভাইসেসের গবেষকেরা সম্প্রতি ‘গ্যালিয়াম আর্সেনাইড’ ব্যবহার করে সৌর কোষ উদ্ভাবন করেছেন যা স্মার্টফোন ও ট্যাবলেটের সঙ্গে যুক্ত করা যায় এবং সৌরশক্তির সাহায্যে তা চার্জ দেওয়া যায়। গবেষকেদের দাবি, সাধারণ সিলিকনের তৈরি সৌর-কোষের তুলনায় ‘গ্যালিয়াম আর্সেনাইড’ ব্যবহার করে তৈরি সৌর-কোষ অনেক বেশি কার্যকর এবং কম আলোতেও চার্জ তৈরি করতে পারে।‘গ্যালিয়াম আর্সেনাইড’ মূলত মহাকাশ সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে ব্যবহূত হয়। গবেষকেরা পরীক্ষামূলকভাবে স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনসহ অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনে এ সৌর-কোষ ব্যবহার করে সাফল্য পেয়েছেন। শিগগিরই হয়তো কার্যকর সৌর-কোষনির্ভর স্মার্টফোন, ট্যাবলেট বাজারে দেখা যাবে। ইলেকট্রনিক পণ্য ছাড়াও গাড়ি ও অন্যান্য যন্ত্রে সৌর-কোষ ব্যবহার করা যাবে বলেই গবেষকেরা ধারণা করছেন।প্রথম আলো
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK