ওবামার ভাইয়ের এই হার!
বারাক ওবামার সঙ্গে মালিক ওবামা IIIIIII
তাঁর সৎভাই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আর তিনি কিনা কেনিয়ার একটি কাউন্টির নির্বাচনে গভর্নর পদে শোচনীয় পরাজয় বরণ করেছেন। তিনি জনগণের মন জয় করতে একেবারেই ব্যর্থ। এই জায়গায় অন্যজনের সাফল্য আকাশছোঁয়া। কেনিয়ায় গভর্নর নির্বাচনে হেরে যাওয়া এই ব্যক্তিটি হলেন মালিক ওবামা। তাঁর ভাই হলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ৪ মার্চ অনুষ্ঠিত ওই নির্বাচনে মালিক ওবামা (৫৪) পেয়েছেন মাত্র দুই হাজার ৭৯২ ভোট। কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় সিয়ায়া কাউন্টির ওই লড়াইয়ে বিজয়ী গভর্নর পেয়েছেন এক লাখ ৪০ হাজার ভোট। কাউন্টির রিটার্নিং কর্মকর্তা বেনসন মুঘাতসিয়া বলেন, মালেক ওবামা জিতবেন কী, কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি তিনি। অথচ তিনি তাঁর পূর্বপুরুষদের নির্বাচনী এলাকা থেকেই প্রার্থী হয়েছিলেন। মালিক ওবামা নিজেকে অর্থনীতিবিদ ও অর্থনীতি বিশ্লেষক হিসেবে পরিচয় দেন। নির্বাচনী প্রচারণা চলাকালে তিনি বলেন, ‘নির্বাচনে জয়ী হলে এলাকাবাসীর ব্যাপক উন্নয়ন করবেন। হোয়াইট হাউসের সঙ্গে এই এলাকার সরাসরি যোগাযোগ ঘটিয়ে দেবেন। এমন সুযোগ হাতে থাকতে, কেন স্থানীয় লোকজন অন্ধকারে পড়ে থাকবে?’ তখন মালিকের সমর্থকেরা মুহুর্মুহু স্লোগান দিতেন, ‘ওবামা এখানে আছেন, ওবামা রয়েছেন সেখানে।’ কিন্তু শেষ পর্যন্ত ভোটারের মন জয় করতে ব্যর্থ হন মালিক। তাই এমন পরাজয় মানতে হলো তাঁকে। তিনি এখন গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলছেন। এদিকে বারাক ওবামা সম্ভাব্য কূটনৈতিক মাথাব্যথায় ভুগছেন। তিনি ভাবছেন, কীভাবে কেনিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট উহুরুর সঙ্গে সম্পর্ক রক্ষা করবেন। কারণ, উহুরুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। কেনিয়ায় ২০০৭ সালে নির্বাচনের পর ছড়িয়ে পড়া দাঙ্গায় তাঁর উসকানি ছিল বলে অভিযোগ রয়েছে। এএফপি।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি