গুগলের চার আঙুলের জাদু!
অনলাইন ডেস্ক : মোবাইল ফোন ধরে রাখতে হাতের চার আঙুল কাজ করে আর বৃদ্ধ আঙুলটি দিয়ে মোবাইলের যাবতীয় কাজ করা হয়। মোবাইল ফোন ব্যবহারের সময় অকেজো হয়ে থাকা চারটি আঙুল কাজে লাগানোর পরিকল্পনা করেছে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিটের এক প্রতিবেদন অনুযায়ী, টাচ স্ক্রিন নিয়ন্ত্রণের কাজে হাতের চারটি আঙুল কাজে লাগাতে চায় অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগল। সম্প্রতি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ও ট্যাবলেটের ক্ষেত্রে টাচ কন্ট্রোল প্রযুক্তিটির জন্য পেটেন্টের আবেদন করেছে গুগল। পেটেন্ট আবেদনে এ প্রযুক্তিটিকে ‘বোল্ট’ বলা হচ্ছে। পেটেন্ট আবেদন অনুযায়ী, স্মার্টফোন বা ট্যাবলেটের পেছনের অংশে আঙুলের চাপ বা ঘষা দিয়ে নানা কাজ করা যাবে। অ্যাপ্লিকেশন চালানো থেকে শুরু করে ফোন কল করার বিষয়টি পর্যন্ত পণ্যের পেছন থেকেই চার আঙুল দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। ২০০৬ সালে পণ্যের পেছন থেকে চার আঙুল ব্যবহারের এরকম একটি পেটেন্ট আবেদন করেছিল গুগলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যাপল। কিন্তু গত সাত বছরেও এ প্রযুক্তিটি কোনো পণ্যে যুক্ত করেনি অ্যাপল কর্তৃপক্ষ।প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








