পরিকল্পনার অভাবে যুক্তরাষ্ট্রে ৮০% ক্ষুদ্র ব্যবসা বন্ধ হয়ে যায় : মিট দ্য প্রেসে সিপিএ ইয়াকুব খান
বাংলানিউজ এজেন্সি : নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত সিপিএ ইয়াকুব খান বলেছেন, শুধুমাত্র পরিকল্পনার অভাবে যুক্তরাষ্ট্রে ক্ষুদ্র ব্যবসায়ীদের ৮০% ব্যবসা বন্ধ হয়ে যায় তিন-চার বছরের মধ্যে। নানা প্রতিকূলতায় ঐ সকল ব্যবসা আর এগুতে পারে না। ক্ষুদ্র ব্যবসা বন্ধ হওয়ার অন্যতম কারণ অপরিকল্পিতভাবে ব্যবসা চালু করা, অভিজ্ঞতার অভাব, পর্যাপ্ত অর্থের অভাব, বাজার এবং খরিদ্দার সম্পর্কে সম্যক জ্ঞান না থাকা, ভালো লোকেশন ব্যবসা প্রতিষ্ঠান না দেয়া, কাষ্টমারকে ভালো সার্ভিস দেয়া ইত্যাদি। বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যবসা করার আগে পরিকল্পনা করুন। প্রথমে সিপিএ এবং এটর্নীর পরামর্শ নিন। অন্যথায় আপনার বিনিয়োগকৃত অর্থ ফিরে আসতে না পারে। তিনি আরো বলেন, বুঝে-শুনে ব্যবসা করুন। কষ্টাপার্জিত অর্থ খুইয়ে ফেলবেন না। তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের কর্মচারী নিয়োগ দেয়ার ক্ষেত্রে লেবার ডিপার্টম্যান্ট এবং ওয়ার্কার্স কাম ডিজিবিলিটি বিজনেস ইন্সরেন্সের ব্যাপারে সচেতন ও দায়িত্ববান থাকার আহবান জানান। গত ১০ মার্চ দুপুরে নিউইয়র্কে জ্যাকসন হাইটসে ফুডকোর্ট রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ এর মিট দ্য প্রেস অনুষ্ঠানে সিপিএ ইয়াকুব খান এ কথা বলেন। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক দর্পণ কবীর। অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন জেবিবিএ)’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, মোহাম্মদ হাসান জিলানী, সোলেমান আলী, মাকসুদুর রহমান, রুহুল আমীন, এ. কে. এম. নুরুজ্জামান মন্টু, মাহমুদ হোসেন বাদশা, জিরো সেলিম, মনিরুল ইসলাম, মোহাম্মদ লতিফ প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভি’র বিশেষ প্রতিনিধি ফরিদ আলম, একুশে টিভি’র রিজিওনাল চীফ রিপোর্টার সাখাওয়াত হোসেন সেলিম, এনটিভি’র নিউজ প্রডিউসার তৌহিদ ইসলাম, বাংল টিভি’র মহা-পরিচালক মীর শিবলী, আজকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ সাঈদ ও বিশেষ প্রতিনিধি সৈয়দ ওয়ালি-উল-আলম, এটিএন বাংলা’র কানু দত্ত, এটিএন নিউজ-এর রিজু মোহাম্মদ প্রমুখ।
ইয়াকুব খান বলেন, একটা কর্পোরেশন খুলে ফেললেই হলো না। যে কর্পোরেশন খুলবেন, ব্যবসা না করলে ঐ কর্পোরেশন নিয়ম মেনে বন্ধও করতে হবে। নইলে ১৫ শ’ ডলার পর্যন্ত ফাইন দিতে হবে। তিনি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে সংশ্লিষ্ট কাগজপত্র পরখ করে নেবার পরামর্শ দেন। কর্মচারী নিয়োগের ক্ষেত্রে চুক্তিপত্র অনুসরণ করার কথা বলেন তিনি। কর্মচারীকে নগদ অর্থ প্রদান করলে তা পরবর্তীতে ঝামেলার জন্ম দিতে পারে ব্যবসায়ীদের হুশিয়ারি করে দেন। তিনি বলেন, কেউ যদি লেবার ডিপার্টম্যান্টে অভিযোগ করে বা অন-এমপ্লয়ম্যান্ট ক্লেইম করে, চাকরি সংক্রান্ত কোন দালিলিক চুক্তি না থাকলেও বিষয়টি উড়িয়ে দেয় না সংশ্লিষ্ট বিভাগ। এর সত্যতা যাচাইয়ে লেবার ডিপার্টম্যান্ট কয়েক দফা অনুসন্ধান চালাবে। তা প্রমানিত হলে বিড়ম্বনার শিকার হবেন ঐ ব্যবসায়ী। তিনি আরো বলেন, নামের ওপর লাইসেন্স না দিয়ে কোম্পানী খুলে ব্যবসা করা ভালো। ব্যবসায়ীদের সেলস ট্যাক্স সম্পর্কে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীরা যে পণ্য ক্রয় করছেন এবং বিক্রি করছেন, এর হিসাব লুকিয়ে রাখা সহজ নয়। কোন কারণে স্টেট ব্যবসার তদন্ত করলে ঐ পণ্য ক্রয়ের হিসাব ধরেও ট্যাক্সের খতিয়ান বের করে ফেলতে পারে। তাই ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিবছর লোকসান দেখিয়ে বেশিবছর পার করা যায় না। স্টেটের সন্দেহ হতে পারে। ব্যাংকের আয়-ব্যয় হিসাব ধরেও স্টেট অডিট টিম ব্যবসা প্রতিষ্ঠানের ট্যাক্সের খতিয়ান বের করে ফেলতে ট্যাক্সফাইলও করতে হবে সঠিক তথ্যের ভিত্তিতে। ট্যাক্স ফাইল করতে গিয়ে মনগড়া বা ভুল তথ্য প্রদান করলে ভবিষ্যতে তা গলার কাঁটা হয়ে দেখা দিতে পারে। অর্থাৎ মোটা অংকের অর্থদন্ড দিতে হতে পারে। সুতরাং, সিপিএ’র পরামর্শ গ্রহণ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা ট্যাক্সফাইল করলে তারা নিরাপদ থাকবেন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








