টাইমস স্কয়ারে বোমা হামলার চেষ্টা,ফয়সালের যাবজ্জীবন কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে ব্যর্থ বোমা হামলার ঘটনায় অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদকে প্যারোল-বিহীন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ম্যানহাটনের একটি আদালত গতকাল মঙ্গলবার তাঁকে এই দণ্ড দেন।
রায় ঘোষণার পর ফয়সাল আদালতকক্ষে দাঁড়িয়ে বলেন, ‘মার্কিনদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় অবশ্যম্ভাবী। অচিরেই যুক্তরাষ্ট্র চরমভাবে পরাজিত হবে।’
বিচারক মিরিয়াম গোল্ডম্যান সিডারবাম ফয়সালকে জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়ার সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ পাঠ করেছিলেন কি না। জবাবে ফয়সাল বলেন, তিনি শপথ পাঠ করলেও তা অন্তর থেকে বিশ্বাস করেন না।
আইনজীবীরা জানিয়েছেন, বোমা হামলার জন্য ফয়সাল টাইমস স্কয়ারকে বেছে নিয়েছিলেন। কেননা, সেখানে অনেক মানুষ চলাচল করে। প্রথম দফায় হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ধরা না পড়লে তিনি দ্বিতীয় দফায় আবার হামলার চেষ্টা চালাতেন।
গত ১ মে টাইমস স্কয়ারে বোমা হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার দুই দিন পর দেশ ছাড়ার সময় বিমানবন্দর থেকে ফয়সালকে আটক করা হয়। এর আগে গত জুনে ফয়সাল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে স্বীকার করেন।
আদালতে আইনজীবীদের পেশ করা একটি নথিতে বলা হয়েছে, ফয়সাল অনেক ভেবেচিন্তেই হামলার স্থান ও সময় নির্ধারণ করেন। ওয়েব ক্যামেরার মাধ্যমে দিনের কোন সময় কোন স্থানে সবচেয়ে বেশি মানুষ চলাচল করে, তা ঠিক করেন তিনি। যেখানে বেশি মানুষ পায়ে হেঁটে চলাচল করে, তিনি সেখানেই হামলা চালাতে চেয়েছিলেন। সিএনএন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি