বাংলাদেশ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন নেই
ডেস্ক: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নীতিকে সুনির্দিষ্ট কোন পরিবর্তন নেই। নিয়মিত সংবাদ বিফ্রিংকালে ১৫ই মার্চ এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্টমন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড। তার কাছে এক সাংবাদিক বাংলাদেশ প্রসঙ্গে জানতে চান। তিনি প্রশ্ন করেন, বাংলাদেশে বর্তমানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জামায়াতে ইসলামী প্রতিবাদ বিক্ষোভ করছে। তারা বলছে, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়কার গণহত্যার জন্য যারা দায়ি তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না। অভিযুক্ত ওই ব্যক্তিরা স্বাধীনতা যুদ্ধের সময় প্রায় ৩০ লাখ বাঙালিকে হত্যা করেছিলেন এবং পরে বর্তমান প্রধানমন্ত্রীর পরিবারের বেশির ভাগ সদস্যকেই হত্যা করা হয়। এখন শেখ হাসিনা সরকার বলছে, ১৯৭১ সালের ওই সব ঘটনায় যারা দায়ী তাদের বিচার করা হচ্ছে এবং তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া উচিত হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের নীতিতে কি কোন পরিবর্তন আছে? এ প্রশ্নের জবাবে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, সুনির্দিষ্টভাবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে কোন পরিবর্তন নেই। আপনারা জানেন আমরা কিভাবে দু’পক্ষের সঙ্গেই কাজ করছি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests