ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে যুক্তরাষ্ট্র
বিবিসি ও আল জাজিরা : যুক্তরাষ্ট্র পশ্চিম উপকূলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল জানিয়েছেন, উত্তর কোরিয়া এবং ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি দেশের জন্য ক্রমশ হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
তিনি আরো বলেন, সম্প্রতি উত্তর কোরিয়া এবং ইরান দূরপাল্লার ব্যাপক বিধ্বংসী মিসাইলের কার্যক্ষমতা বাড়ানোয় মার্কিন জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এজন্য জাপানে একটি রাডার ট্র্যাকিং স্টেশনসহ আলাস্কায় চৌদ্দটি অতিরিক্ত ইন্টারসেপ্টর স্থাপন করা হবে বলে জানান হেগেল। ২০১৭ সালে ইন্টারসেপ্টর স্থাপন শেষ হবে। এখন ক্যালিফোর্নিয়াও আলাস্কায় ৩০টি ইন্টারসেপ্টর মোতায়েন রয়েছে। হেগেল বলেন, মার্কিন জনগণের সুরক্ষার জন্য তারা এমন সিদ্ধান্ত নিচ্ছেন। ্্উত্তর কোরিয়া ভ্রাম্যমাণ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্লেপার একথা জানানোর পরপরই হেগেলের এই ঘোষণা আসে।
গত মাসে পিয়ংইয়ং এর পারমাণবিক পরীক্ষা চালানোর পর মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ এর তীব্র নিন্দা জানায়। সফল পরমাণু পরীক্ষার পর উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে এই বলে হুঁশিয়ারি দেয় যে দেশটি তার শত্রুতাপূর্ণ আচরণ বজায় রাখলে তার শক্ত জবাব দেয়া হবে।
গত সপ্তাহেই বিষয়টি নিয়ে জরুরী আলোচনায় বসে যুক্তরাষ্ট্র। হেগেল শুক্রবারে এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর কোরিয়ার সীমিত আক্রমণ ঠেকাতে তাদের কাছে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র আছে। কিন্তু উত্তর কোরিয়া সমপ্রতি যে পরমাণু পরীক্ষা চালিয়েছে তা উস্কানিমূলক। ইরানের পরমাণু কর্মসূচিও যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। দেশের সুরক্ষার কথা ভেবে পশ্চিম উপকূলে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
গত মাসে তৃতীয়বারের মতো উত্তর কোরিয়ার পরমাণু বোমা পরীক্ষা চালানোকে কেন্দ্র করে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বেড়েছে। উত্তর কোরিয়ার ওই পদক্ষেপের পর দেশটির ওপর নতুন করে আরো নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ।ইত্তেফাক

সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests