Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

যকৃৎ প্রতিস্থাপনে নতুন দিগন্ত

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: March 16, 2013 | 4:35 PM

যকৃৎ প্রতিস্থাপনের ক্ষেত্রে দাতার কাছ থেকে অঙ্গটি সংগ্রহের পর তা রাখা হয় বরফের মধ্যে। এরপর তা রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। এতে অনেক ক্ষেত্রেই যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই প্রথমবারের মতো বিশেষজ্ঞরা বরফের মধ্যে না রেখে যকৃৎ প্রতিস্থাপনে সফল হয়েছেন। তাঁদের উদ্ভাবিত একটি যন্ত্রের মধ্যে যকৃৎ রাখা হয়, যেখানে শরীরের মতোই উষ্ণ পরিবেশে অঙ্গটি জীবন্ত ও সচল থাকে। ব্রিটেনের চিকিৎসা বিশেষজ্ঞ, প্রকৌশলী ও শল্য চিকিৎসকদের একটি দল গত শুক্রবার এই সাফল্যের ঘোষণা দিয়েছেন। তাঁরা বলছেন, আগামী কয়েক বছরের মধ্যে উন্নত বিশ্বের হাসপাতালগুলোতে এই যন্ত্রটি ব্যবহার করা সম্ভব হবে। তখন যকৃৎ প্রতিস্থাপনে সফলতার হার আরও অনেক বাড়বে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা ২০ বছরের বেশি সময় কাজ করে নতুন যন্ত্রটি উদ্ভাবন করেছেন। বিশেষজ্ঞ দলটি ওই যন্ত্রে যকৃৎ সংরক্ষণের পর গত মাসে দুই ব্যক্তির দেহে তা প্রতিস্থাপন করেন। ওই দুই ব্যক্তি এখন সুস্থ আছেন। যন্ত্রটির অন্যতম উদ্ভাবক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনস্টানটিন কৌসাস শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের উদ্ভাবিত যন্ত্রে যকৃৎ সংযুক্ত করার পর তা মানবদেহের ভেতরের পরিবেশের মতোই সক্রিয়ভাবে কাজ করছে। এটা প্রত্যক্ষ করা খুবই রোমাঞ্চকর একটি ব্যাপার ছিল।’ যকৃৎ প্রতিস্থাপন করা হচ্ছে কয়েক দশক আগে থেকেই। দাতার কাছ থেকে সংগৃহীত যকৃতের পচন ঠেকাতে তা বরফের মধ্যে প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত রাখা হয়। কিন্তু চিকিৎসকদের মতে, ১৪ ঘণ্টার বেশি রাখা ঝুঁকিপূর্ণ। নতুন যন্ত্রটির ভেতরে একটি আবহ তৈরি করা হয় কৃত্রিমভাবে। শরীরের ভেতরের মতোই তাপমাত্রা বজায় রাখা হয়। যকৃৎ সচল রাখার জন্য অন্য যেসব অঙ্গের কর্মতৎপরতা সংশ্লিষ্ট কৃত্রিম, সেসব অঙ্গও থাকে সেখানে। যকৃৎ সংযুক্ত করার পর সেটিতে কৃত্রিমভাবে রক্ত সঞ্চালনের ব্যবস্থাও করা হয়। এতে যকৃৎ মানবদেহের অভ্যন্তরের মতোই জীবন্ত ও সচল থাকে। রয়টার্স।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV