এবার বায়ুচালিত উড়োজাহাজ!
চালকবিহীন উড়োজাহাজে (ড্রোন) এবার যুক্ত হচ্ছে নতুন এক প্রযুক্তি। রোবটচালিত এই উড়োজাহাজটি বাতাসের শক্তিতেই ভেসে চলবে সপ্তাহের পর সপ্তাহ। এটি সার্বক্ষণিক যোগাযোগ এবং নজরদারি অব্যাহত রাখবে। এই নজরদারির আওতায় থাকবে সমুদ্রের গভীরে অবস্থানরত প্রাণীরাও । যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মন্টেরিতে অবস্থিত নৌবাহিনী স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মাণ করা হচ্ছে টিএএলইইউএএস নামের একটি ড্রোন। যাত্রা শুরুর সময় বিদ্যুতের প্রয়োজন হলেও এটি কয়েক মিনিটেই পৌঁছে যাবে উল্লেখযোগ্য উচ্চতায়। তারপর বাতাসের স্রোতের সাহায্যে দীর্ঘক্ষণ আকাশে ভেসে থাকতে পারবে ড্রোনটি। টিএএলইইউএএস নির্মাতা দলের প্রধান কেভিন জোন্স বলেন, ড্রোনটি ওপরে ওঠে আশপাশে বাতাসের ঘূর্ণিকে ব্যবহার করে। শকুন ও ইগল পাখিও একই কৌশলে আকাশে ভেসে থাকে। ড্রোনটিতে বিশেষ প্রয়োজনীয় মুহূর্তের জন্য থাকবে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা (ব্যাটারি)। উড়োজাহাজটির ডানায় জুড়ে দেওয়া হচ্ছে সৌরকোষ। তাতে দিনের কাজ চলে যাবে। রাতে শক্তি সরবরাহ করবে লিথিয়াম-পলিমার ও লিথিয়াম-আয়ন ব্যাটারি। উড়োজাহাজটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে নির্ণয় করতে পারবে ভেসে চলার উপযোগী বাতাস এবং বিপজ্জনক অঞ্চল। দি ইকোনমিস্ট।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি