৯ অক্টোবর থেকে নিউইয়র্কে তিনদিনব্যাপী রিহ্যাব ‘দেশবাড়ি’ ফেয়ার শুরু
নিউইয়র্ক: রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর আয়োজনে আগামী ৯ অক্টোবর শনিবার থেকে নিউইয়র্কে শুরু হচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিহ্যাব ‘দেশবাড়ি’ ফেয়ার ২০১০। নিউইয়র্কের ব্যস্ততম ম্যানহাটনের ৩৩ স্ট্রিট ও সেভেনথ এভিনিউর দ্য পেন প্লাজা প্যাভেলিয়নের (মেডিসন স্কয়ার গার্ডেনের বিপরীতে) এক্সিবিউশন হলের সুবিশাল পরিসরে আয়োজিত এই মেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। শনিবার বেলা ১১টায় তিনদিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রিহ্যাব-এর সভাপতি নসরুল হামিদ বিপু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শাব্বির আহমদ চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কালচারাল মিনিস্টার অধ্যাপক মমতাজউদদীন আহমেদ। রিহ্যাব প্রতিবছর নিউইয়র্কে এ মেলার আয়োজন করছে। যুক্তরাষ্ট্রের বুকে বাংলাদেশের ইমেজ তুলে ধরতে এবং বাংলাদেশে বিনিয়োগের প্রচারণা চালাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষপর্যায়ের কয়েকজন কর্মকর্তারাও এবারের রিহ্যাব মেলায় উপস্থিত থাকবেন। নিউইয়র্কে রিহ্যাব মেলার কো-স্পন্সর হচ্ছে কনকর্ড, ইস্ট-ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেড, হামিদ রিয়েল এস্টেট কনসোর্টিয়াম লিমিটেড (প্রিয়প্রাঙ্গণ), নাসিম রিয়েল এস্টেট লিমিটেড, নাভানা রিয়েল এস্টেট লিমিটেড এবং সাগুফতা এনএম হাউজিং লিমিটেড। এবারের মেলার তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান বিজ্ঞাপনী সংস্থা �গ্রে বাংলাদেশ লিমিটেড� জানিয়েছে, গতবারের মেলায় ৪৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এবার প্রায় ৬৫টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করবে। যা অন্যান্যবারের চেয়ে প্রায় দেড়গুন। মেলা আয়োজনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহ করেছে এবং অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা নিউইয়র্কে এসে পৌঁছেছেন। মেলা উপলক্ষে প্রতিবছরের মত এবারো প্লট ও ফ্যাট কেনার জন্য থাকছে বিশেষ মূল্যহ্রাস। মেলায় আকষর্ণীয় পুরস্কারসহ র্যাফেল ড্র থাকবে। এবারের মেলা সবার জন্য উন্মুক্ত এবং কোনো প্রবেশ ফি থাকছে না। মেলায় একটি অভিযোগ বাক্সও থাকবে। বিগত বছরগুলোতে যারা প্লট বা ফ্যাট কিনেছেন তাদের কোনো অভিযোগ থাকলে তা আমলে নেবেন রিহ্যাব কর্তৃপক্ষ। গ্রে বাংলাদেশ লিমিটেড আশা করছে, এবারের রিহ্যাব মেলায় বিপুল লোক সমাগম হবে।মেলা নিয়ে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।মেলায় প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছে রিহ্যাব কর্তৃপক্ষ।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








