বেঁচে থাকতে এক গ্লাসে একবেলা বিশেষ পানীয় ‘সয়ালেন্ট’!

‘রান্না’ খুব ছোট একটি শব্দ। কিন্তু কাজের বেলায় সেটা অনেক সময়ের ব্যাপার। তিন বেলার খাবার তৈরিতে আমাদের সময়ের একটা বড় অংশ ব্যয় হয়ে যায়। এর ওপর আছে বাজার খরচ। এতসব ঝামেলা থেকে রেহাই পেতে ব্যতিক্রমী আর সহজ এক পথ বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের আটলান্টার তরুণ রব রাইনহার্ট। ২৪ বছর বয়সী এই সফটওয়্যার প্রকৌশলী তৈরি করেছেন বিশেষ ধরনের পানীয়। এটির নাম দিয়েছেন ‘সয়ালেন্ট’। তার দাবি, সয়ালেন্টে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান আছে। এতে তার সময় ও অর্থ দুটিরই সাশ্রয় হচ্ছে। আগে যেখানে সব মিলিয়ে তার ৪৭০ ডলার খরচ হতো, এখন সয়ালেন্ট তৈরি করে খাওয়ার ফলে তার মাসিক খাবার খরচ দাঁড়িয়েছে মাত্র ৫০ ডলারে। অনেক পড়াশোনার পর রাইনহার্ট উপলব্ধি করেন, মানুষ যেসব খাবার খায়, সেসব খাবারে উপস্থিত পুষ্টিই আসলে প্রয়োজন; ওই খাবারটি নয়। তাই তিনি একেক ধরনের পুষ্টিগুণসম্পন্ন গুঁড়ো ব্যবহার করেন; চর্বিজাতীয় উপাদানের জন্য জলপাই তেল বা মাছের তেল ব্যবহার করেন। শরীরের চাহিদামত বিভিন্ন মিশ্রণ দিয়ে তিনি তার বিশেষ পানীয়টি তৈরি করেন। তবে শেষ পর্যন্ত রাইনহার্ট এও স্বীকার করেছেন, এটা স্রেফ বোকামি। মানুষ কেবল গুঁড়ো আর রাসায়নিক উপাদানের ওপর নির্ভর করে বাঁচতে পারে না। তার স্বাস্থ্যসম্মত আর টাটকা খাবারও দরকার। আবার এটাও তার প্রত্যাশা, বিশ্বব্যাপী অভুক্ত মানুষের জন্য সয়ালেন্ট কোনোভাবে সহায়ক হতে পারে। সূত্র : নিউজমিডিয়াডটকম
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests