Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে শীতের শেষে তুষার ঝড়

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: March 20, 2013 | 3:15 AM

যুক্তরাষ্ট্রের শীত কালের আর মাত্র ২ দিন বাকি। আগামী ২২ মার্চ শুক্রবার থেকে শুরু হবে বসন্তকাল। এরই মধ্যে আবারও যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও উত্তরপুর্বাঞ্চলে বইছে শীতের শেষ মুহুর্তের তুষার ঝড়। গত সোমবার স্থানীয় সময় রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৮ থেকে ৯ ইঞ্চি তুষারে ঢাকা পড়েছে বেশ কয়েকটি অঙ্গরাজ্য। সেই সঙ্গে ঝড়ো হাওয়া আর গুড়িগুড়ি বৃষ্টিতে পিচ্ছিল সড়ক মহাসড়ক গুলোতে এখনও অহরহ দুর্ঘটনা ঘটছে। দুর্যোগপুর্ন আবহাওয়ার ফলে কয়েক শত ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছেন হাজার হাজার বিমানযাত্রী।
তুষার ঝড়ের কবলে পড়েছে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, নিউহ্যাম্পশয়ার,  রোডাইল্যান্ড, ভারমন্ট, পেনসীলভানিয়া, ওয়াশিংটন ডিসি অঙ্গরাজ্য। এদিকে বিভিন্ন স্থানে গাড়ি দুর্ঘটনায়  বেশ কয়েকটি মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েক শত মানুষ। শতাধিক ঘর বাড়ির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের প্রধানরা এই দুর্যোগপুর্ণ আবহাওয়ায় সবাইকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছেন। খবর বাংলা প্রেস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ