Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

রাষ্ট্রপতি হিসাবে স্পিকারের দায়িত্ব গ্রহণ, ৯০ দিনের মধ্যে নির্বাচন

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: March 20, 2013 | 2:48 PM

শ্যামল সরকার : রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর গতকাল স্পিকার আব্দুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। আগামী ৯০ দিনের মধ্যে নতুন করে রাষ্ট্রপ্রতি পদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে। সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদে এই নির্দেশনা রয়েছে। তবে এইরূপ ক্ষেত্রে ১২৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত নতুন রাষ্ট্রপতির মেয়াদকাল হবে চলতি সংসদের মেয়াদকাল পর্যন্ত অথবা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত।
১২৩ (২) অনুচ্ছেদে বলা হয়েছে, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপ্রতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০০৯ সালের ২৫ জানুয়ায়ি চলতি সংসদের প্রথম অধিবেশন বসে। সংবিধান অনুয়ায়ী সংসদের প্রথম অধিবেশন থেকে পরবর্তী পাঁচ বছরকাল হচ্ছে সংসদের মেয়াদ। এ হিসেবে চলতি সংসদের মেয়াদ অবসান হবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি। তবে পঞ্চম সংশোধনী বাতিল হওয়ার প্রেক্ষাপটে সংশোধিত সংবিধান অনুযায়ী ২০১৪ সালের ২৪ জানুয়ারির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে পুনরায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
২০০৯ সালের ১২ ফেরুয়ারি প্রবীণ আওয়ামী লীগ নেতা, বঙ্গবন্ধুর দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মো. জিল্লুর রহমান রাষ্ট্রপতি পদে শপথ নেন। গতকাল বুধবার বিকালে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয়কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার তারিখের পূর্ববর্তী ৯০ দিন থেকে ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে; তবে শর্ত থাকে যে, যে সংসদের দ্বারা তিনি নির্বাচিত হয়েছেন সেই সংসদের মেয়াদকালে রাষ্ট্রপতির মেয়াদকাল (পাঁচ বছর) শেষ হলে সংসদের পরবর্তী সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত অনুরূপ শূন্য পদ পূর্ণ করার জন্য নির্বাচন হবে না এবং সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন থেকে ত্রিশ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদ পূরণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV