Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

পৃথিবীর দিকে ছুটে আসছে গ্রহাণু

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: March 20, 2013 | 2:54 PM

 ডেস্ক: বিশাল আকারের একটি গ্রহাণুপুঞ্জ ছুটে আসছে পৃথিবীর দিকে। পৃথিবীর খুব কাছ দিয়ে তা প্রদক্ষিণ করবে এই গ্রহকে। যদি তা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের টানে পৃথিবীতে পতিত হয় তাহলে  আঘাত করতে পারে নিউ ইয়র্ক সিটিতে। এ পূর্বাভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান চার্লস বোলডেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সায়েন্স কমিটির কাছে মঙ্গলবার দেয়া এক শুনানির সময় তিনি এমন পূর্বাভাস দেন। এ সময় বলা হয়, গত ১৫ই ফেব্রুয়ারি রাশিয়ার চেলিয়াবিনস্কে বিস্ফোরিত হয় ৫৫ ফুট ব্যাসের একটি গ্রহাণুপুঞ্জ। এতে সেখানে ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। বাসাবাড়ির জানালা ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় অনেক ভবনের। আহত হয় ১৫০০ মানুষ। গত বছর পৃথিবী থেকে ১৭২০০ মাইল দূরে আবিষ্কার করা হয় আরেকটি গ্রহাণুপুঞ্জ। তবে রাশিয়ায় বিস্ফোরিত ওই গ্রহাণুপুঞ্জের সঙ্গে এর কোন মিল নেই। ওদিকে গত ১৫ই ফেব্রুয়ারি বিজ্ঞানীরা পূর্বাভাস দেন যে, এই গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে চলে আসছে। এমনকি টেলিভিশনের নেটওয়ার্ক ও আবহাওয়া স্যাটেলাইটের নেটওয়ার্কের চেয়েও তা কাছে চলে এসেছে। পৃথিবীর খুব কাছে দিয়ে উড়ে যাওয়া শতকরা ৯৫ ভাগ গ্রহাণু আবিষ্কার করতে পেরেছে নাসা। এ গ্রহাণুগুলোর ব্যাস ১ কিলোমিটারের মতো বা তারও বেশি। হোয়াইট হাউজের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা জন হোলড্রেন বলেছেন, এই আকারের একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত করলে তাতে সভ্যতার ইতি ঘটতে পারে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV