Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আজম খানকে নিয়ে বাণিজ্য করার অভিপ্রায় নেই সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: October 7, 2010 | 1:39 AM

এনাঃ বীর মুক্তিযোদ্ধা পপ গুরু অসুস্থ আজম খানের চিকিৎসা তহবিল গঠনের নামে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ‘সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি’ কোন প্রকার বাণিজ্য করছে না।  বাণিজ্য করার কোন অভিপ্রায় এ সংগঠনের নেই। এ কথা বলেছেন সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির নির্বাহী পরিচালক জাকারিয়া মহিউদ্দিন এবং আকবর হায়দার কিরণ। ঢাকার বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদে বিস্ময় প্রকাশ করে জাকারিয়া মহিউদ্দিন এবং আকবর হায়দার কিরণ ৫ অক্টোবর নিউইয়র্কে বার্তা সংস্থা এনার মাধ্যমে উল্লেখ করেছেন, আজম খানের মাধ্যমে যে সব তথ্য প্রকাশিত হয়েছে তার কোন ভিত্তি নেই। সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির শুভাকাঙ্খি নয় এমন কিছু সোর্স থেকে প্রাপ্ত উদ্দেশ্য প্রণোদিত অনুমানভিত্তিক এবং কাল্পনিক তথ্যের উপর ভিত্তি করে সোসাইটির কয়েকজন কর্মকর্তার সাথে পূর্ববর্তি অনভিপ্রেত বিরোধের জের ধরে শিল্পী আইয়ুব বাচ্চু পপ গুরু আজম খানকে ( উনার অসুস্থতার সুযোগে) বিভ্রান্ত করিয়ে প্রেস কনফারেন্সের নামে নাটকটি মঞ্চস্থ করেন। সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির উপরোক্ত কর্মকর্তাদ্বয় বলেছেন, প্রকৃত তথ্য এই যে, পপগুরুকে পণ্য করে এ সোসাইটি কখনোই কোন প্রকার বাণিজ্য করেনি। বরঞ্চ পপগুরুর প্রতি শ্রদ্ধাশীল এই সোসাইটির প্রস্তাবিত প্রজেক্ট �ট্রিবিউন টু দ্যা লেজেন্ড� শীর্ষক কনসার্টের জন্যে সোসাইটি তার নিজস্ব তহবিল থেকে গত এক বছরে প্রস্তুতিমূলক ব্যয় হিসেবে প্রায় ৫০/৫৫ হাজার ডলার খরচ করেছে। সোসাইটির আসন্ন ‘বেনিফিট কনসার্ট ফর পপগুরু আজম খান’ প্রজেক্ট থেকে এ যাবত কোন প্রকার অনুদান কারো কাছ থেকেই গ্রহণ করেনি। সোসাইটি মনে করে প্রপাগান্ডা আর আনফাউন্ড স্টোরির উপর ভিত্তি করে পপগুরুকে দিয়ে বলানো কল্পকাহিনী আন্তর্জাতিক এ সংগঠনের অর্জিত সুনাম আর সাফল্যকে ম্লান করেনি। প্রকৃত তথ্য এই যে, জনাব আজম খান গত ২৯ সেপ্টেম্বর তার নিজস্ব বাসভবনে ঢাকা সফররত এই সোসাইটির অন্যতম পরিচালক মাহবুবে খুদা রুমিকে (দুজন সাক্ষীর উপস্থিতিতে) সোসাইটির প্রস্তাবিত আগামী ২২ অক্টোবরে অনুষ্ঠিতব্য ‘বেনিফিট কনসার্ট ফর পপগুরু আজম খান’ শীর্ষক কনসার্টের অনুমোদন দেন। সোসাইটির কর্মকর্তাদ্বয় বলেছেন, আমাদের সোসাইটির কর্মকান্ড সম্পর্কে পপগুরু আজম খান গত বছরের সেপ্টেম্বর থেকেই অবগত আছেন এবং সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত পপগুরুর ৬১তম জন্মদিনের অনুষ্ঠান (যেখান্ েতিনি নিজেও উপস্থিত ছিলেন) জাতীয় প্রেসকাবে গত মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ এ সোসাইটির সাথে পপগুরুর দ্বিপাক্ষিক সম্পর্কটি সুপ্রতিষ্ঠিত। কর্মকর্তারা আরো বলেছেন, সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির অভিষেক উপলক্ষে গত ১১ এপ্রিল একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে। ঐ সময়ে পপগুরুর ক্যান্সার ধরা পড়েনি এবং ঐ স্মরণিকার সাথে পপগুরুর চিকিৎসা তহবিল�র সম্পর্ক থাকার বিষয়টি নিছক অনুমানভিত্তিক। অনুমানভিত্তিক বিকৃত তথ্য কখনোই প্রকৃত সত্যের ইন্টারেস্ট সার্ভ করে না। স্মরণ করা যেতে পারে, পপগুরুর ভক্ত এবং সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক এনায়েত মল্লিক রতন প্রস্তাবিত �ট্রিবিউন টু দ্য লেজেন্ড� শীর্ষক কনসার্টটির (যা পপগুরুর অসুস্থতার জন্যে স্থগিত) প্রস্তুতিমূলক ব্যয় হয়েছে ৫০ থেকে ৫৫ হাজার ডলার। এর সাথে পপগুরুর চিকিৎসা তহবিলের কোন সম্পর্ক নেই। অতএব পপগুরুর জনৈক ভক্ত কর্তৃক চিকিৎসা তহবিলে ইতিমধ্যেই ৮০ হাজার ডলার প্রদানের তত্যটি অদৌ সত্য নয়। সোসাইটির কর্মকর্তাদ্বয় আরো উল্লেখ করেছেন যে, বীর মুক্তিযোদ্ধা পপগুরু আজম খান হচ্ছেন জনপ্রিয় শিল্পী এবং বাংলাদেশে বহু মানুষের প্রিয়জন, তাই শিল্পী আইয়ুব বাচ্চু ছাড়াও গুরুর দুঃসময়ে তার সহায়তায় বাংলাদেশ এবং প্রবাসের যে কোন হৃদয়বান নাগরিক কিংবা প্রতিষ্ঠিত সংগঠন এগিয়ে আসার অধিকার রাখে। তারা মনে করছেন, শিল্পী আইয়ুব বাচ্চু গত বছরের মার্চে নিউইয়র্ক সফরকালে আমাদের সবার প্রিয় বাংলাদেশের সম্পদ আজম খানের পরিবর্তে শিল্পী আইয়ুব বাচ্চুকে আমেরিকাতে ‘ট্রিবিউট’ দেবার প্রস্তাব দিলে সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি অত্যন্ত বিনয়ের সাথে তার সে প্রস্তাব প্রত্যাখান করে। সে সময় থেকেই সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির সাথে শিল্পী আইয়ুব বাচ্চুর বিরোধের সূত্রপাত। আর এ বিরোধটি শিল্পী আইয়ুব বাচ্চু নিজেই ঘটান। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোসাইটির কর্মকর্তারা বলেছেন, এক বছর আগে সার্কভুক্ত দেশ ও মূলধারার শিল্পী ও সঙ্গীত পিপাসুদের নিয়ে গঠিত এই বহুজাতিক সংগঠন ইতিমধ্যে বেশ কটি উচুমানের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রবাসে বিশেষভাবে সমাদৃত হয়েছে। এপ্রিল মাসের ১১ তারিখ অনুষ্ঠিত সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে ২২টি দেশের প্রতিনিধি যোগ দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV