Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

এডমান্ড হিলারির শেষ সঙ্গীর মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: March 22, 2013 | 6:08 PM

ডেস্ক : এডমান্ড হিলারি ও তেনজিং নরগের নেতৃত্বে এভারেস্ট জয়ী দলটির সর্বশেষ সদস্য নিউজিল্যান্ডের জর্জ লো (৮৯) মারা গেছেন। যুক্তরাজ্যের ডার্বিশায়ারের একটি নার্সিং হোমে গত বুধবার মারা যান তিনি। হিলারির ছেলে পিটার এ কথা জানিয়েছেন। হিলারি ও নরগে ১৯৫৩ সালের ২৯ মে সর্বপ্রথম এভারেস্ট জয় করেন। এ দুজনকে চূড়ান্ত ক্যাম্পে সাহায্য করেন লো। এভারেস্টের চূড়া থেকে ৩০০ মিটার নিচে এই ক্যাম্প করা হয়। লো পেশায় একজন শিক্ষক হলেও পর্বত আরোহণে তাঁর নেশা ছিল সব সময়। ছুটি পেলেই পর্বতারোহণের জন্য তিনি চলে যেতেন নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে। হিলারির সঙ্গে তাঁর পরিচয় সেখানেই। পরবর্তী সময়ে তা বন্ধুত্বে গড়ায়। পিটার বলেন, ‘তিনি (লো) বাবার অত্যন্ত কাছের বন্ধু ছিলেন। তিনি সব সময় বাবাকে হাসিখুশি রাখতেন। এ ছাড়া পর্বত আরোহণের ক্ষেত্রে তাদের জুটিও ছিল অসাধারণ।’ পর্বতারোহণ ছাড়াও লোর আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণে ঝোঁক ছিল। সূত্র : গার্ডিয়ান।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV