মার্কিন মেরিন ঘাঁটিতে গুলি, ৩ সেনা নিহত
ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি মেরিন ঘঁাঁটিতে গুলিবর্ষণের ঘটনায় ৩ মেরিন সেনা নিহত হয়েছে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, এক মেরিন সেনা তার দুই সহকর্মীকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় আনুমানিক রাত ১১টায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
এনবিসি নিউজ জানিয়েছে, গত রাত ১১টার দিকে কোয়ানটিকো ঘাঁটিতে এক মেরিন সেনা তার সহকর্মী দুই সেনার ওপর গুলি চালায়। এতে তারা নিহত হয়। এরপর ওই সেনাও আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।
ঘাঁটি মুখপাত্র লেফটেন্যান্ট অগাস্টিন সুলিভান জানান, সন্দেহভাজন ওই হামলাকারীর গুলিতে অন্য একজন মেরিন সেনা নিহত হয়। এরপর ঘাঁটি কর্তৃপক্ষ তাকে অবরুদ্ধ করে ফেলে। পরে ঘাঁটির ভেতরে প্রবেশ করার পর হামলাকারীসহ অন্য এক মেরিন সেনাকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে এখনও ?নিহতদের নাম এবং পরিচয় প্রকাশ করা হয়নি। এ ছাড়া কী কারণে এ হামলা চালানো হয়েছে তা জানানো হয়নি। হামলার পর কোয়ানটিকো ঘাঁটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।সমকাল
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








