বয়সের ছাপ কমায় নাচ ও কারাতে

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নার্ভাস সিস্টেমে কিছু পরিবর্তন হয় সেগুলো এড়ানো সম্ভব নয়। তবে কিছু অনুশীলনের মাধ্যমে দেহে এর প্রভাব কম পড়ে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সাইকোলজি টুডে সাম্পতিক গবেষণায় জানিয়েছে, নাচ ও কারাতের প্রশিক্ষণ থাকলে দেহে বয়সের ছাপ পড়ে ধীরে। এ গবেষণার জন্য নাচ ও কারাতে প্রশিক্ষণ দেয়া হয় প্রবীণদের। প্রবীণ বয়সের শারীরিক দক্ষতা পরিমাপের জন্য গবেষকরা নাচের আয়োজন করেন। তিন থেকে ছয় মাস মেয়াদি নাচ শেখার এ প্রোগ্রামে অংশ নেয়া নারীদের গড় বয়স ৬৮ বছর। সপ্তাহে একদিন ৬০ মিনিটের নাচের প্রোগ্রামে প্রথম ২০ মিনিট ওয়ার্মআপ এবং পরবর্তী ৪০ মিনিট একা একা বিভিন্ন মুভমেন্টে নাচেন অংশগ্রহণকারীরা। দেখা গেছে, নাচের ঘোরার মুভমেন্টসহ সবক্ষেত্রেই ভালো করেছেন তারা। এতে বিজ্ঞানীদের আগ্রহ আরও বেড়ে যায়। এবার জার্মানির ইউনিভার্সিটি অব রিজেন্সবার্গে এবারের গবেষণায় ৬৭-৯৩ বছর বয়সী পুরুষদের নিয়ে চিন্তা-ভাবনা ও আত্ম-প্রতিরক্ষার প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয়। দেখা গেছে, এ বয়সেও কারাতের কৌশলগুলো তারা রপ্ত করতে পারছেন। তাছাড়া তাদের মস্তিষ্কও নতুন কিছু শেখার জন্য প্রস্তুত। গবেষণায় দেখা যায়, ‘অপ্রয়োজনীয়’ ক্রীড়ার মাধ্যমে আত্মশক্তি জাগ্রত হয়; এতে জীবনযাপনেও পরিবর্তন লক্ষ্য করা যায়। সূত্র : বিডিনিউজ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








