Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ!

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: March 25, 2013 | 4:54 PM

প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিনের হিসাব মতে যুক্তরাষ্ট্রের শীর্ষ ৩৫তম ধনকুবের হ্যারল্ড হ্যাম। খ্যাতনামা একটি তেল কোম্পানির কর্ণধার হ্যারল্ডের মূল্যমান প্রায় এক হাজার ১০০ কোটি ডলার। তবে চিন্তার বিষয় হলো, এতো বিশাল সম্পদের ৬৭ শতাংশ সম্পদই ‘বিবাহ বিচ্ছেদের’ খেসারত হিসেবে স্ত্রী সু আন হামকে দিয়ে দিতে হবে! অর্থাৎ মোট সম্পদের প্রায় দুই-তৃতীয়াংশের মতো (সাতশ’ ৩৭ কোটি ডলার) সম্পদ পাবেন সু আন। হ্যারল্ডের সঙ্গে অন্য নারীর পরকিয়া আছেÑ এমন অভিযোগ এনে গত বছরের ১৯ শে মে আদালতে দাম্পত্য বিচ্ছেদের আবেদন করেন স্ত্রী সু আন। আদালত হ্যারল্ডের তেল কোম্পানি ‘কন্টিনেন্টাল রিসোর্স’র ৬৮ ভাগ সু আনকে প্রদান করার নির্দেশ দেন। কারণ, হ্যামের এতো বেশি সম্পদ অর্জনের পেছনে সু আনেরও অবদান ছিল। আদালতের রায়ের ফলে যুক্তরাষ্ট্রের অন্যতম লাভজনক তেল কোম্পানিটির কর্তৃত্ব হারাতে যাচ্ছেন ৬৭ বছর বয়সী হ্যারল্ড। তার ওপর এই জরিমানার খবর ছড়িয়ে পড়লে কোম্পানিটির বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। কিন্তু ‘বিবাহ বিচ্ছেদের প্রভাব ব্যবসায় পড়বে না’ বলে বিবৃতির মাধ্যমে বিনিয়োগকারীদের শান্ত করার চেষ্টা করা হয়। উল্লেখ্য, শিল্পপতি হ্যারল্ড যুক্তরাষ্ট্রের গতবারের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রার্থী মিট রমনির জ্বালানি উপদেষ্টা ছিলেন। সূত্র বাংলানিউজ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV