Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

আসছে সামাজিক স্মার্ট টিভি

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: March 25, 2013 | 7:02 PM

গত জানুয়ারিতে নতুন প্রযুক্তির টিভি দেখিয়েছে স্যামসাংগত জানুয়ারিতে নতুন প্রযুক্তির টিভি দেখিয়েছে স্যামসাং IIIIII

<!–ul>

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং টেলিভিশনের নতুন নতুন বিষয়বস্তু খোঁজার কাজটি দর্শকদের জন্য সহজ করে দিতে চাইছে। এ জন্য প্রতিষ্ঠানটি নতুন ধরনের টেলিভিশন সেট তৈরি করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্মার্ট হাব নামে নতুন এই সামাজিক স্মার্ট টিভি বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। দর্শক ঠিক যে অনুষ্ঠান বা সিনেমা যা চাইছে, তা কম সময়ের মধ্যে খুঁজে পেতে সাহায্য করবে স্মার্ট হাব।  চলতি বছরের জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে প্রদর্শিত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে নতুন টিভিতে। চলতি মাসেই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাজারে পাঠানো হবে স্মার্ট হাব। স্যামসাংয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, জনগণ চায় এমন একটি টেলিভিশন, যা কম সময়ের মধ্যে তাকে পছন্দের অনুষ্ঠানের কাছে নিয়ে যাবে। স্মার্ট হাবে রয়েছে মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি এবং পাঁচটি মেন্যু প্যানেল। এই প্যানেলের মাধ্যমে দর্শক তাদের পছন্দের বিষয়বস্তু নির্ধারণ করতে পারবে। মেন্যু প্যানেল দেখাবে কোন চ্যানেলে কী কী অনুষ্ঠান রয়েছে এবং অনুষ্ঠান দেখার ব্যাপারে দর্শককে পরামর্শ দেবে। দর্শকেরা এই টেলিভিশনে ওয়েবসাইট খুলতে পারবে। ইউটিউবে ভিডিও দেখা, টুইটারে বার্তা পাঠানো ছাড়াও বিভিন্ন সাইট থেকে গান শুনতে পারবে এবং ফেসবুক ব্যবহার করতে পারবে। স্মার্ট হাব স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক ও টুইটার থেকে বন্ধুদের ছবি বা লেখা সরাসরি দর্শকের সামনে উপস্থাপন করবে। —সিএনএন অবলম্বনে রোকেয়া রহমান/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV