বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় নেই সোনিয়া-শেখ হাসিনা
এনাঃ সারাবিশ্বের সেরা ধনীদের তালিকা প্রকাশকারী ফোর্ব ম্যাগাজিন চলতি বছর বিশ্বে সবচেয়ে বেশী ক্ষমতাধর ১০০ মহিলার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই। এমনকি ভারতের সোনিয়া গান্ধীর নামও নেই।
অথচ কয়েক সপ্তাহ আগে টাইম ম্যাগাজিনের সেরা ১০ মহিলা ব্যক্তিত্বের ষষ্ঠ স্থানে ছিলেন শেখ হাসিনা। ফোর্ব ম্যাগাজিনের তালিকাটি করা হয়েছে রাজনীতি, ব্যবসা, মিডিয়া এবং বিনোদন, ক্রীড়া ও ফ্যাশন জগতের আলোকে। তালিকার প্রথমে স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী আইরিন রোজেনফেল্ড, টক শো হোস্ট অফরা উইনফ্রে, জার্মানীর চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন। একাদশ ক্রমিকে রয়েছেন যুক্তরাষ্ট্রের স্পীকার ন্যান্সী পেলসী। রাণী এলিজাবেথ রয়েছেন ৪১ ক্রমিকে। মিডিয়া ব্যক্তিত্ব কিস্টিনা আমানপোওর রয়েছেন ৭৩ নম্বরে এবং জর্দানের রানী আব্দুল্লাহ ৭৬ নম্বরে। ভারতের ব্যবসায়ী ব্যক্তিত্ব শিখা শর্মা রয়েছেন ৮৯ নম্বরে। এ তালিকায় নেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার নাম।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের