Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশকে যুক্তরাষ্ট্রের আঙ্গিকে প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: March 26, 2013 | 9:02 AM

সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশকে মার্কিন যুক্তরাষ্ট্রের আঙ্গিকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত যুক্তরাষ্ট্র সরকারের পররাষ্ট্র দফতর কর্তৃক বাংলাদেশ পুলিশকে বোমা নিষ্ক্রিয়করণ সরঞ্জামাদি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডানিলোভিচ, দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা বার্নাড নিঙ্নসহ পুলিশের ঊধর্্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, যুক্তরাষ্ট্র সরকারের পররাষ্ট্র দফতরের সন্ত্রাসবিরোধী সহায়তা (এটিএ) কর্মসূচির আওতায় এ সহযোগিতা করা হয়েছে। এ ছাড়া এটিএ কর্মসূচির আওতায় এক কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকায় ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল, চট্টগ্রাম মহানগর পুলিশকে (সিএমপি) প্রযুক্তি অনুদান ও বিস্ফোরক নিরোধক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ সরঞ্জামাদির মাধ্যমে পুলিশ যে কোনো ধরনের শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করতে পারবে। যুক্তরাষ্ট্রের সরবরাহকারী সরঞ্জামাদির মাধ্যমে পুলিশ একই সঙ্গে তিনটি স্পটে বোমা নিষ্ক্রিয় করতে পারবে। ডিএমপি কমিশনার বলেন, আগে অন্য সংস্থার সহযোগিতা লাগলেও তিন-চার বছর ধরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী টিম সফলতার সঙ্গে কাজ করছে।Bangladesh Pratidin

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV