নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৪২তম বার্ষিকী উদযাপন করেছে । নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ’টায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। কেক কেটে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এ সময় তিনি শুভেচ্ছা বক্তব্যে ৭১’র শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এ বছর দিবসটি পালন উপলক্ষে বিগত ৩৮ বছরের মধ্যে প্রথম মিশনের একটি পূর্ণাঙ্গ পরিচিতি গ্রন্থ প্রকাশ করা হয়। ‘বাংলাদেশ: কান্ট্রি অব ইমপাওয়ারিং পিপল’ শীর্ষক এই প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। অনুষ্ঠানে জাতিসংঘের সদস্য দেশের স্থায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের অভ্যর্থনা জানান বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন। স্বাগত বক্তব্যে ড. একে আব্দুল মোমেন ৭১’র শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, প্রকাশিত ‘বাংলাদেশ : কান্ট্রি অব ইমপাওয়ারিং পিপ্ল’ প্রকাশনাটিতে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিস্ সেনট্রিক ডেভলপমেন্ট মডেল, অটিজম ও কালচার অব পিস বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাব, বিশ্ব শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশী সৈনিকদের রোল মডেল ভূমিকা, মহাজোট সরকারের গত চার বছরের উন্নয়ন কর্মকান্ড, বাংলাদেশ মিশনের গত চার বছরের কর্মকান্ড, গত ৩৮ বছরে মিশনের বিভিন্ন তৎপরতা এবং বাংলাদেশের বিভিন্ন আলোকচিত্র। সমৃদ্ধ এ প্রকাশনাটি সকলের কাছে প্রশংসিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ন’টায় মিশনের কূটনীতিক এবং কর্মকর্তাদের নিয়ে মিশনে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থায়ী প্রতিনিধি ড. এ.কেআব্দুল মোমেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests