Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স্বাধীনতা দিবস উদযাপন : আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: March 27, 2013 | 11:58 PM

USAL____SaKiL__1সালাহউদ্দিন আহমেদ : বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা অবিলম্বে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করাতে সরকারের প্রতি জোর দাবী জানিয়ে বলেছেন, আমরা যুদ্ধাপরাধী, রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। সভায় বক্তারা বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সম্প্রতি বগুড়ার জনসভায় প্রদত্ত বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, ঐ জনসভায় খালেদা জিয়া রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোন মামলা নেই, বরং খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। তাছাড়া খালেদা জিয়ার নির্দেশে বিএনপি-জামায়াত রাজনৈতিক কর্মসূচীর নামে দেশে যে অগ্নিসংযোগ, ভাংচুরসহ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে তার জন্যই ট্রাইব্যুনালে খালেদা জিয়ার বিচার হতে পারে। সেই বিচারে খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি হতে পারে। সভায় বক্তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সিটির জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে গত ২৬ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ও স্বাধীনতা দিবস উদযাপন কামটির আহ্বায়ক সৈয়দ বসারত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এছাড়া প্রধান বক্তা ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ। সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. মাসুদুল হানান, শওকত আকবর রিচি ও মোহাম্মদ হানিফ, অন্যতম সহ সভাপতি সামসুদ্দীন আজাদ ও লুৎফুল কবীর, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার, কার্যকরী পরিষদের সদস্য শাহানারা রহমান ও কামাল উদ্দিন, ডেমোক্রেটিক পার্টির লীডার আব্দুস শহীদ, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ ও সাধারণ সম্পাদক ফরিদ আলম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান এমদাদ ও ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নজরুল।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্য সচিব দুলাল মিয়া (হাজী এনাম) এর পরিচালনায় সভায় অতিথিবৃন্দসহ আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহ্বায়ক লুৎফুন্নাহার লতা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী বিষয়ক সম্পাদক সোলায়মান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মনিরুল ইসলাম, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম ও এম এইচ মতিন, কুইন্স বরো আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবীর, গোপালগঞ্জ সমিতির সভাপতি হিরু ভূঁইয়া, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা ইলিয়াস রহমান, আওয়ামী লীগ নেতা হিন্দাল কাদির বাপ্পা, জহুরুল ইসলাম, মজিবুল মওলা, জসিম উদ্দিন খান মিঠু, আনোয়ার হোসেন, রুহেল চৌধুরী, মোহাম্মদ গজনবী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহানাজ, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিসা নূর সাথী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভপতি জেড এ জয়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী আইজীবি ফোরামের আহ্বায়ক এডভোকেট মোর্শেদা জামান, প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে বক্তব্য রাখেন ইমাম কাজী কাইয়্যুম এবং গীতা থেকে পাঠ করেন গনেশ কীর্তনীয়া। এরপর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সদ্য প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও জাতীয় চার নেতা সহ ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মহান মুক্তিযুদ্ধ ও ২১ আগষ্টের ঘটনা এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া আলোচনা সভার পূর্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সামসুদ্দীন আজাদের প্রথম প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

সভায় ড. সিদ্দিকুর রহমান বলেন, স্বাধীন বাংলার মাটিতে রাজাকারদের স্থান হবে না। তিনি অবলিম্বে বাংলাদেশে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়ে বলেন, দেশের রাজনীতিতে বিএনপি নয় জামায়াত-শিবিরই ফ্যাক্টর। দেশে অরজক পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি জামায়াত-শিবিরকে ব্যবহার করছে। তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মনে বাংলাদেশ নয়, তার মনে পাকিস্তান। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন কালো টাকা সাদা করে দূর্নীতি করেছেন। তাই দেশের মানুষসহ বিশ্ববাসী দূর্নীতিবাজকে বিশ্বাস করে না। তিনি বলেন, খালেদা জিয়া সেনাবাহিনী আর পুলিশ বাহিনীকে উস্কে দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চান।

ড. সিদ্দিকুর রহমান তার বক্তব্যে কারো নাম উল্লেখ না করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হুশিয়ারী উচ্চারণ করে বলেন, যারা আওয়ামী লীগ করেন তাদের আজকের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকা উচিৎ ছিলো। অনেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনুষ্ঠানে না এসে সরকারী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কেউ কেউ ফোবানা ভেঙ্গে এখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে ভাঙ্গার চেষ্টা করছেন। এটা হতে দেয়া যাবে না। তিনি বলেন, আপনারা যদি আওয়ামী লীগ করতে না চান তবে পদ ফিরিয়ে দিন। তানা হলে আমি পদ ফিরিয়ে নিতে পারি। দলীয় ঐক্যের স্বার্থে প্রয়োজনে সভাপতির পদে না থাকার কথা উল্লেখ করে ড. রহমান বলেন, তবুও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে বিভক্ত করবেন না।

সভায় আব্দুস সামাদ আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যে বেগম খালেদা জিয়া দিশেহারা হয়ে পড়েছেন। তিনি জামায়াতের অঘোষিত আমীর হিসেবে বিএনপি-জামায়াতকে নেতৃত্বে দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছেন। তিনি বলেন, রাজনীতির নামে নানা কর্মসূচী দিয়ে শিশুসহ মানুষ হত্যা, রেললাইনসহ যানবাহনে অগ্নি সংযোগের অভিযোগে খালেদার পায়ে বেরী লাগিয়ে তাকে শাস্তি দেয়া উচিৎ। তিনি দলের নেতা-কর্মীদের সমালোচনা করে বলেন, আমাদেরকে খাঁটি আওয়ামী লীগার হতে হবে। দলের মধ্যে অনেকেই আছেন যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আওয়ামী লীগকে ব্যবহার করে নিজের ফায়দা লুটছেন। তিনি সরকারী অফিসে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানোর সরকারী বিধি বিধান সঠিকভাবে পালন করার জন্য সরকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় ঐ সরকারী অফিসের অনুষ্ঠান বর্জন এবং তাদের প্রতিহত করা হবে।

ফারুক আহমেদ বলেন, ১৮ দলের নামের একটি গোষ্ঠী/দল বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা ‘জাতির পিতা’ হিসেবে বঙ্গবন্ধুকে মানে না, তারাই দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তিনি বলেন, দেশদ্রোহী বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রচলিত আইনের ৩০২ ধারায় খালেদা জিয়াকেই ‘হ্যাং’ করতে পারেন। তিনি বলেন, স্বাধীনতার মাস মার্চ-এর শপথ হোক রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার শপথ।

সামসুদ্দীন আজাদ বলেন, বেগম খালেদা দিয়া মূল্যহীন নারী। তার স্বপ্ন পাকিস্তান। তিনি জামায়াতকে সাথে নিয়ে বাংলাদেশকে তালেবানী রাষ্ট্র বানাতে চান।

লুৎফুল কবীর তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত চার বছরে শাসনামলে দেশে উন্নয়নের জোয়ার বইছে উল্লেখ করে বলেন, বিএনপি-জামায়াতের গত চার মাসের কর্মকান্ড রাষ্ট্রদ্রোহী। দেশের জান-মাল রক্ষায় অবিলম্বে তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আবু তালেব চৌধুরী চান্দু বলেন, জামায়াত-শিবির ৭১’র মতো পুলিশ বাহীর উপর হামলা চালাচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা ভীত নই। কেননা, আমরা ৭১’র উত্তাল সময় যুদ্ধ করে দেশের মানুষ স্বাধীনতা এনেছে। আমরাও জামায়াতের আজকের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে জাতিকে নতুন পথ দেখাতে পারবো।

মোহাম্মদ আলী সিদ্দিকী বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, তিনি স্বেচ্ছাপ্রনোদিত বীরাঙ্গনা। তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে গ্রেফতার এবং জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি দাবী জানান। 

হাজী এনাম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, যারা পাল্টা স্বাধীনতা দিবস অনুষ্ঠান করছে এবং অতীতেও পাল্টা অনুষ্ঠানের মাধ্যমে ২১ ফেব্রুয়ারী পালন করেছে তাদের বিরুদ্ধে শক্তভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য সভাপতি ড. সিদ্দিকুর রহমানের প্রতি জোর দাবী জানান।

মিসবাহ আহমেদ বলেন, গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যেতে না পারার ভয়ে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সেনাবাহিনী নিয়ে নতুন খেলায় নেমেছেন। কিন্তু তার স্বপ্ন সফল হবে না। সেনবাহিনীর সহযোগিতায় বা পিছনের দরজা দিয়ে আর ক্ষতায় যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, আগামী দিনে বিএনপির পরিণতি হবে মুসলিম লীগের মতো।

ফরিদ আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে দেশের মানুষ নয় মাসে স্বাধীনতা অর্জন করেছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেমন নির্দেশে নয় মাস নয় নয় দিনে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে চাই।

আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্বরলিপি’র শিশু শিল্পী যথাক্রমে উশ্রী, সুস্মিতা, সুপ্তি, সেজুতি ও সৃজিতা নৃত্যের সঙ্গীতের তালে নৃত্য পরিবেশন করে। স্বরলিপি’র পরিবেশনা পরিচালনায় ছিলেন ডালিয়া চৌধুরী এবং উপস্থাপনায় ছিলেন উৎপল চৌধুরী। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের বিশিষ্ট শিল্পী শাহ মাহবুব সহ রুমানা আক্তার, আশরাফ আলী, রফিকুল ইসলাম, ফারুক আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV