বিশ্বের প্রথম জোড়া মাথার হাঙ্গর

যুক্তরাষ্ট্রের মেক্সিকোতে দুই মাথাবিশিষ্ট পুরুষ হাঙ্গর প্রজাতির সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, এটিই বিশ্বের প্রথম জোড় মাথাঅলা হাঙ্গর প্রজাতি আবিষ্কারের ঘটনা। মার্কিন বিশেষজ্ঞদের এক গবেষণায় চাঞ্চল্যকর এ সন্ধানের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির একটি গবেষক দল নিশ্চিত করেন, হাঙ্গরটি দুই মাথাবিশিষ্ট এবং উভয় মাথাই একসঙ্গে যুক্ত। মিশিগান স্টেট ইউনিভার্সিটির সামুদ্রিক মত্স্য এবং বন্য জীবন বিভাগের সহকারী অধ্যাপক মিশেল ওয়াগনার বলেন, ‘এটি বিস্ময়কর বিষয়গুলোর মধ্যে নিশ্চিত এবং খুবই দুর্লভভাবে শনাক্তকৃত একটি ঘটনা।’ ‘সুখবর হলো, আমরা এই আবিষ্কারকে বিশ্বের প্রাকৃতিক ইতিহাসের অংশ হিসেবে প্রমাণভুক্ত করেছি।’ হাঙ্গরটির জোড়া বা যমজের বিষয়টি পরিষ্কার করে তুলতে ওয়াগনার এবং তার বিশেষজ্ঞ দল এমআরআইস প্রযুক্তি ব্যবহার করেন। এতে হাঙ্গরটির জোড়া মাথা, জোড়া হৃদপিণ্ড ও জোড়া পাকস্থলি স্পষ্ট ধরা পড়ে। তবে তাতে স্মরণীয় ঘটনা হলো, হাঙ্গরটির দেহ একটিই। এর পেছনেও একটিই লেজ রয়েছে। ২০১১ সালের ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মেক্রিকো উপসাগরে পুরুষ প্রজাতির দুই মাথাঅলা হাঙ্গরটির সন্ধান পাওয়া যায়। একজন জেলে যখন একটি নারী হাঙ্গর উদ্ধার করে এবং ওই জেলে প্রাপ্তবয়স্ক নারী হাঙ্গরটির জরায়ু কেটে ফেললে তখন সে তাতে একটি জোড়া মাথার হাঙ্গরের বাচ্চা দেখতে পায়। যেটা একটি পুরুষ হাঙ্গর। এরপর এটি ফ্লোরিডা কিস কমিউনিটি কলেজের নৌ-বিজ্ঞান বিভাগে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আরও উচ্চতর গবেষণার জন্য এটিকে মেশিগান স্টেট ইউনিভার্সিটিতে স্থানান্তর করা হয়। গবেষণাটি সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক জার্নাল অফ ফিস বায়োলজিতে প্রকাশিত হয়।টেলিগ্রাফ/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests