ফেসবুকে দিনে ১৪ পাক!

অনলাইন ডেস্ক : আপনি কি স্মার্টফোনে ফেসবুক ব্যবহার করেন? দিনে যদি স্মার্টফোন ব্যবহার করে ১৪ বারের কম ফেসবুকে ঢোকেন, তবে কিন্তু আপনি গড়পড়তা সবার চেয়ে পিছিয়ে পড়ছেন! ২৭ মার্চ বুধবার ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন বা আইডিসির গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোন ব্যবহারকারীরা গড়ে প্রতিদিন অন্তত ১৪ বার ফেসবুকে ঢোকেন। যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ৪৪ বছর বয়সী সাত হাজার ৪৪৬ জন মুঠোফোন ব্যবহারকারীর মধ্যে জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে আইডিসি। খবর ম্যাশেবলের। জরিপে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে দেখা গেছে, তাঁরা স্মার্টফোনে ই-মেইল করা ও ব্রাউজ করার পর সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ ওয়েবসাইট হিসেবে ফেসবুকে ঢোকার কথা জানিয়েছেন। ৭০ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী প্রতিনিয়ত ফেসবুকে ঢোকেন আর তাঁদের মধ্যে অধিকাংশই প্রতিদিন একই কাজ করেন। ঘুমাতে যাওয়ার আগে সবচেয়ে বেশি ফেসবুকে যান তাঁরা। দিনের বেলা প্রতিবার ফেসবুকে ঢুকে গড়ে দুই মিনিট ২২ সেকেন্ড ব্যয় করেন স্মার্টফোন ব্যবহারকারীরা। স্মার্টফোন থেকে ফেসবুকে ঢোকার পরে অধিকাংশই নিউজ ফিড পড়েন আর বার্তা পাঠান একে-ওকে।প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








