Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ইন্টারনেটের ধীরগতির কারণ সাইবার হামলা

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: March 28, 2013 | 10:32 AM

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে ইন্টারনেটের সাম্প্রতিক ধীরগতির কারণ বিশাল একটি সাইবার হামলা। গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান লক্ষ্য করে সাইবার হামলা ব্যাপক হারে বাড়ছে। সম্প্রতি বড় ধরনের একটি সাইবার হামলার কারণেই বিশ্বজুড়ে ইন্টারনেটের গতি কমে গেছে বলে ইন্টারনেট নিরাপত্তা-প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের ইন্টারনেট গবেষকেরা সম্প্রতি শনাক্ত করতে পেরেছেন। গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, ইন্টারনেটে সাইবার হামলার কারণে সৃষ্ট সমস্যা আরও গুরুতর হতে পারে। এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ২৭ মার্চ বুধবার ইন্টারনেটে স্প্যাম ব্লক করে দেওয়ার একটি ওয়েবসাইট লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। ‘ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অব সার্ভিসেস’ বা ডিডস হামলার কারণে ইন্টারনেটের গতির ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। অনলাইন নিরাপত্তা-প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের গবেষকেরা জানান, সাইবার দুষ্কৃতকারীরা ‘স্প্যামহাউস’ নামের লন্ডন ও জেনেভাভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতি সেকেন্ডে ৩০০ গিগাবিট হিসেবে হামলা করেছে, যা এ-যাবত্কালের মধ্যে সবচেয়ে বড় মাত্রার ডিডস আক্রমণ। ‘স্প্যামহাউস’ নামের প্রতিষ্ঠানটি ই-মেইল সেবাগুলো থেকে স্প্যাম বা ম্যালওয়্যারযুক্ত বার্তা সরাতে কাজ করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি থেকে স্প্যাম ছড়ানোর ওয়েবসাইটগুলোর একটি ‘ব্ল্যাকলিস্ট’ প্রকাশ করা হয়েছিল। ক্লাউডফ্লেয়ার নামের আরেকটি ইন্টারনেট-বিষয়ক নিরাপত্তা-প্রতিষ্ঠান জানায়, ‘স্প্যামহাউস’-এর মাধ্যমেই ই-মেইলকেন্দ্রিক ৮০ শতাংশ স্প্যাম ফিল্টার করা হয়। প্রসঙ্গত, বর্তমানে ‘স্প্যামহাউস’ লক্ষ্য করে চালানো সাইবার হামলা ঠেকাতে কাজ করছে ক্লাউডফ্লেয়ার। ক্যাসপারস্কি ল্যাবের গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, প্রতিষ্ঠান লক্ষ্য করে আরও বড় ধরনের হামলার ঝুঁকি বাড়ছে। গবেষকেরা জানান, ডিডস আক্রমণ হচ্ছে কোনো কম্পিউটার সিস্টেমের রিসোর্স বা সেবাগ্রহীতার প্রকৃত ব্যবহারকারীদের বাধা দেওয়ার একটি কৌশল। এতে কোনো ওয়েবসাইট আক্রান্ত হলে তার গতি ধীর হয়ে যায় বা অনেক ক্ষেত্রে সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাইরে থেকে কম্পিউটার সিস্টেম বা সাইটের সঙ্গে যোগাযোগের জন্য অসংখ্য বার্তা পাঠানোর মাধ্যমে এ হামলা চালানো হয়। একটি বার্তা বিশ্লেষণ করতে করতে আরও কয়েকটি বার্তা যদি এসে পড়ে, তখন ওই সিস্টেমটি আক্রমণকারীর পাঠানো বার্তা বিশ্লেষণেই ব্যস্ত হয়ে পড়ে; ফলে প্রকৃত ব্যবহারকারীরা ধীরগতির সম্মুখীন হয়। কম্পিউটার নিরাপত্তা-প্রতিষ্ঠান এনসিসির  কারিগরি পরিচালক পল ভ্লিসসিডস জানান, ‘স্প্যামহাউস’ নামের প্রতিষ্ঠানটিতে সাইবার হামলা চালাতে যে পরিমাণ ইন্টারনেট ট্রাফিক ব্যবহূত হয়েছে, তাতে পুরো ইন্টারনেট-ব্যবস্থার ওপরেই প্রভাব পড়েছে। এর কারণ হলো, এ আক্রমণ চালাতে অসংখ্য কম্পিউটার ব্যবহার করা হয়, যা প্রতিরোধ করা দুঃসাধ্য। যদি কয়েকটি কম্পিউটার থেকে ডিডস আক্রমণ করা হতো, তবে সহজেই তা ফিল্টার করা যেত। কিন্তু এ ধরনের আক্রমণে লাখো কম্পিউটার ব্যবহূত হওয়ায় তা বিশ্বজুড়ে ইন্টারনেটের গতি কমিয়ে দিতে পারে।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV