ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য প্রকাশে বাধ্য হচ্ছে মাইক্রোসফট
সম্প্রতি প্রতিষ্ঠানটির বার্ষিক ট্রান্সপারেন্সি প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদন মতে, মাইক্রোসফটের হটমেইল, আউটলুক, এক্সবক্স লাইভ এবং স্কাইপি সেবা গ্রহণকারীদের তথ্য পেতে বিভিন্ন দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাইক্রোসফটকে চাপ দেওয়া হয়। তবে আবেদনের প্রায় ৯৯ ভাগই আসে যুক্তরাষ্ট্র থেকে। তথ্য চাওয়া অন্য দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, তুরস্ক, জার্মানি এবং ফ্রান্স রয়েছে শীর্ষ তালিকায়। অনুসন্ধানকৃত তথ্যের তালিকায় সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে ই-মেইলে পাঠানো ডকুমেন্ট, বার্তা অথবা সার্ভারে জমা করা ফাইল ও ছবি। তবে অধিকাংশ ক্ষেত্রেই বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করে মাইক্রোসফট।তবে আতঙ্কের কথা হচ্ছে, অনেক ব্যবহারকারীর লগ-ইন আইডি এবং আইপি ঠিকানা দিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।। মাইক্রোসফট মুখপাত্র ব্রাড স্মিথ জানান, কতজন ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়েছে তার সঠিকভাবে পরিসংখ্যান বলা কঠিন। এর আগে গুগল এবং টুইটার নিরাপত্তার স্বার্থে ব্যবহারকারীর তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে দিতে বাধ্য হয়েছে।সমকাল
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes