Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

‘অন্তরঙ্গ’ ছবি নয় স্মার্টফোনে

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: March 29, 2013 | 11:47 AM

অনলাইন ডেস্ক : প্রিয় স্মার্টফোনটিতে কী ধরনের তথ্য সংরক্ষণ করে রেখেছেন? স্মার্টফোনে প্রয়োজনীয় ও স্পর্শকাতর ছবি ও তথ্য রাখার বিষয়ে সতর্ক করেছে নিরাপত্তাপ্রতিষ্ঠান এভিজি টেকনোলজিসের গবেষকেরা। এ তথ্য জানিয়েছে ইনফরমেশন উইক। স্মার্টফোন নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটির গবেষকেরা জানিয়েছেন, শতকরা ২৫ শতাংশ ব্যবহারকারী তাঁর শখের স্মার্টফোনে প্রিয়জনের সঙ্গে অন্তরঙ্গ ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে রাখেন। স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটারের ক্ষেত্রেও একই কাজ করেন তাঁরা। ট্যাবলেট বা স্মার্টফোনটি হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে বা অনলাইনে তথ্য ফাঁস হয়ে গেলে ব্যক্তিগত গোপনীয়তার জন্য মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও ব্রাজিলে পাঁচ হাজারেরও বেশি স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে একটি জরিপ চালায় এভিজি। জরিপে অংশগ্রহণকারীদের শতকরা ২৫ শতাংশই বলেছেন, তাঁদের স্মার্টফোনে প্রিয়জনের সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি সংরক্ষণ করা আছে। জরিপে অংশগ্রহণকারীদের অনেকেই জানিয়েছেন, স্মার্টফোনে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়ে সচেতন নন তাঁরা। এভিজি জানিয়েছে, জরিপে অংশ নেওয়া স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে ৫০ শতাংশ বলেছেন, তাঁরা কম্পিউটারের চেয়ে মুঠোফোনকে কম নিরাপদ মনে করেন। কারণ তাঁরা স্মার্টফোনের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি ভুলে যান। এভিজির প্রধান নির্বাহী জে আর স্মিথ জানিয়েছেন, স্মার্টফোনের নিরাপত্তার বিষয়টি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। স্মার্টফোন নির্মাতা, বিপণনকারী, স্মার্টফোনের জন্য সফটওয়্যার নির্মাণকারী থেকে শুরু করে এ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে স্মার্টফোন ব্যবহারকারীদের সচেতন করার জন্য অনুরোধ করেছেন তিনি। এভিজির গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের স্পর্শকাতর তথ্য নিয়ে ব্ল্যাকমেইলের শিকার না হতে ব্যবহারকারীদের সচেতন হতে হবে। এ ক্ষেত্রে নিচের পরামর্শগুলো মাথায় রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা। ১. অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোন হলে গুগল প্লে স্টোরের বাইরের কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না। ২. ট্যাবলেট ও স্মার্টফোন থেকে বিনা মূল্যে লোভনীয় কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোডের ফাঁদে পড়বেন না। যেমন-বিনা মূল্যে রিং টোন বা ওয়ালপেপার ডাউনলোড ইত্যাদি। ৩. মুঠোফানের অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার হালনাগাদ রাখুন। ৪. সুবিধাজনক অ্যান্টি ভাইরাস স্মার্টফোনে ইনস্টল করে রাখতে পারেন। ৫. ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে স্মার্টফোনে প্রিয়জনের সঙ্গে তোলা  কোনো অন্তরঙ্গ ছবি সংরক্ষণ করে রাখবেন না।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV