Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহবান জাতিসংঘ বিশেষজ্ঞ দলের

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: March 30, 2013 | 10:23 AM

 ডেস্ক: জাতিসংঘের স্বাধীন মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞদের একটি দল জরুরি ভিত্তিতে বাংলাদেশে সহিংসতা বন্ধ ও শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আহ্বান জানিয়েছে। গতকাল এ আহ্বান জানানো হয়। ইউএন নিউজ সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে সম্প্রতি গত কয়েক সপ্তাহে নিরাপত্তা বাহিনীর সদস্য ও রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সহিংস সংঘর্ষে কমপক্ষে ৮৮ জন নিহত ও শ’ শ’ মানুষ আহত হয়েছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘ নিযুক্ত বিশেষ প্রতিনিধি ক্রিস্টোফার হেইন্স বলেন, সব ধরনের হত্যাকাণ্ডে বাংলাদেশ কর্তৃপক্ষকে সত্বর, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হিন্দু সম্প্রদায়ের সদস্য, তাদের বাড়িঘর, উপাসনালয় ও সাংবাদিকদের ওপর হামলার মতো উদ্বেগজনক রিপোর্ট রয়েছে। বাকস্বাধীনতা বিষয়ক জাতিসংঘ নিযুক্ত বিশেষ প্রতিনিধি ফ্র্যাঙ্ক লা রু সাংবাদিক ও গণমাধ্যমের অন্য কর্মীদের ওপর হামলার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। বাংলাদেশের সব রাজনৈতিক দলকে সহিংসতা উস্কে দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, চলমান সহিংসতা দেশটিতে সাংবাদিকদের নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে ও তা একজন ব্লগারকে হত্যা ও বহু সংখ্যক গণমাধ্যম কর্মী আহত হওয়া পর্যন্ত গড়িয়েছে। ১২টি ওয়েবসাইটও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV