Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জরিপের তথ্য : চীনে এক-চতুর্থাংশ মার্কিন প্রতিষ্ঠান তথ্য চুরির শিকার

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: March 30, 2013 | 10:32 AM

চীনে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর এক-চতুর্থাংশ তথ্য-উপাত্ত চুরির শিকার হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি ব্যবসায়িক লবি গ্রুপ গতকাল শুক্রবার এমনটাই দাবি করেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হ্যাকিং করার অভিযোগ নিয়ে দেশ দুটির মধ্যে তীব্র বাকযুদ্ধ চলার পর এমন তথ্য দেওয়া হলো।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন চায়না নামের ওই লবি গ্রুপটি তাদের সদস্যদের ওপর একটি জরিপ চালিয়েছে। এতে উত্তরদাতাদের ২৬ শতাংশ বলেছেন, চীনে তাঁদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো থেকে স্বত্বাধিকারসংক্রান্ত তথ্য-উপাত্ত বা ব্যবসাসংক্রান্ত গোপনীয়তা হয় আক্রান্ত, না হয় চুরি করা হয়েছে।
চেম্বার এক প্রতিবেদনে বলেছে, চীনে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এই তথ্য চুরি একটি বড় প্রতিবন্ধকতা। প্রতিবেদনে বলা হয়েছে, বেশির ভাগ ব্যবসায়ী জানিয়েছেন, তথ্য চুরির এই ঘটনা বাড়ছে বা একই অবস্থায় রয়েছে। উদীয়মান প্রযুক্তি ‘ক্লাউড কম্পিউটিং’ গড়ে তোলার পথে এই তথ্য চুরি একটা হুমকিস্বরূপ। চীনের সরকার এই প্রযুক্তি উন্নয়নের বিরুদ্ধে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরই হ্যাকিংয়ে চীনাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। চেম্বারের ওই প্রতিবেদনকেও নাকচ করে দিয়েছে তারা। মন্ত্রণালয়ের মুখপাত্র হং লিই বলেন, ‘আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত ও নির্ভেজাল প্রমাণ ছাড়া এভাবে অনুমানসাপেক্ষ দোষারোপের প্রতিবাদ জানাই।’ তিনি ব্যবসায়িক বিষয়গুলো রাজনীতিকীকরণ করা এবং সাইবার নিরাপত্তার বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
সাইবার হামলা নিয়ে বিশ্বের বৃহত্তম এই অর্থনৈতিক শক্তি দুটির মধ্যে তীব্র বাকযুদ্ধের পর আমেরিকান চেম্বার অব কমার্স ইন চায়না মার্কিন ব্যাবসায়ীদে তথ্য চুরির বিষয়ে এই প্রতিবেদন দিল। মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর শত শত টেরাবাইট তথ্য চুরির সঙ্গে চীনের সেনাবাহিনীর একটি ইউনিট জড়িত বলে একটি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান গত মাসে অভিযোগ তোলে। এএফপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV