Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

টিভির পরেই খবরের উৎস ল্যাপটপ ও মোবাইল ফোন!

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: March 30, 2013 | 10:34 AM

অনলাইন ডেস্ক : খবর শোনার জন্য এখনও জনপ্রিয় মাধ্যম হিসেবে শীর্ষস্থানটি ধরে রেখেছে টেলিভিশন। তবে টেলিভিশনের পরেই খবর শোনা ও দেখার জনপ্রিয় উত্স হচ্ছে ল্যাপটপ ও স্মার্টফোন। সমপ্রতি ইনসাইট কনসাল্টিং নামের যুক্তরাজ্যের জরিপ প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। বিভিন্ন দেশের প্রায় চার হাজার ব্যক্তিকে নিয়ে পরিচালিত এক জরিপে দেখা গেছে, মানুষ সংবাদের উৎস হিসেবে টিভিকেই গুরুত্ব দেন। এ জরিপের শতকরা ৪২ শতাংশ টেলিভিশন সংবাদ দেখার কথা জানিয়েছেন। এরপরই ২৯ শতাংশ সংবাদের উৎস হিসেবে ল্যাপটপ এবং ১৮ শতাংশ খবরের উত্স হিসেবে মোবাইল ফোনের কথা বলেছেন। ট্যাবলেটে খবর পড়েন ১০ শতাংশ। গবেষকেরা জানিয়েছেন, সংবাদের উৎস হিসেবে ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাবলেটের ব্যবহার শিগগিরই টিভিকে ছাড়িয়ে যাবে। তবে জরিপে জানা গেছে, বর্তমানে মানুষ দিনের বেলায় টিভির বিকল্প মাধ্যম হিসেবে মোবাইল ফোন ও ল্যাপটপে খবর পড়েন এবং দেখেন। আর সন্ধ্যার পর বসে যান টিভির সামনে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ