Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

উইন্ডোজ ফোনে ভাইরাস-ঝুঁকি কম

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: March 31, 2013 | 11:13 AM

অনলাইন ডেস্ক : উইন্ডোজ ফোনে ভাইরাস প্রতিরোধী ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছেন স্মার্টফোন প্রতিরক্ষা গবেষকেরা। তাঁদের মতে, উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমের জন্য এখনো মারাত্মক হুমকি হতে পারে—এমন কোনো ভাইরাস-ঝুঁকি দেখা যায়নি। টেলিগ্রাফ অনলাইনের পরামর্শ বিভাগে এ তথ্য জানানো হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, উইন্ডোজ ফোনের অপারেটিং সিস্টেম এখনো নতুন এবং বাজারের ক্ষুদ্র অংশ উইন্ডোজের দখলে। এ কারণে উইন্ডোজনির্ভর স্মার্টফোনে ভাইরাস ও ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি কম। এ ছাড়া উইন্ডোজ ফোনে ম্যালওয়্যার প্রতিরোধী বিশেষ ব্যবস্থা ও ভাইরাসযুক্ত অ্যাপ্লিকেশন নজরদারি করার বিশেষ ব্যবস্থা রয়েছে। অবশ্য এ স্মার্টফোনকেও শতভাগ সুরক্ষিত বলা যাবে না। এ মুহূর্তে উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে, ভুয়া স্ক্যাম। ভুয়া স্ক্যাম বা প্রচারণার কবলে পড়ে অনেকে ক্রেডিট কার্ডের নম্বর দিয়ে নকল অ্যান্টিভাইরাস কিনে প্রতারিত হচ্ছেন। উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের ভাইরাস আক্রমণ বিষয়ে আতঙ্কিত না হতে এবং ভুয়া অ্যান্টিভাইরাস কেনা থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন গবেষকেরা।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV