Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ফেসবুকের নতুন চমক!

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: March 31, 2013 | 11:15 AM

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের সদর দপ্তর। ৪ এপ্রিল এখানে বিশেষ একটি অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক কর্তৃপক্ষ অনুষ্ঠানটির নাম রেখেছে ‘নিউ হোম অন অ্যান্ড্রয়েড’। ফেসবুকের এ অনুষ্ঠান ঘিরে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, নতুন চমক দিতে যাচ্ছে ফেসবুক। চমকটি হতে পারে অ্যান্ড্রয়েডনির্ভর ফেসবুক ফোন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪ এপ্রিল ফেসবুকের অ্যান্ড্রয়েডনির্ভর অনুষ্ঠানের পরিকল্পনা থেকে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নানা তথ্য প্রকাশিত হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের ঘোষণা দিতে পারেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এদিকে ফেসবুক কর্তৃপক্ষ বরাবরই স্মার্টফোন তৈরির কথা অস্বীকার করে আসছে। ৪ এপ্রিলের অনুষ্ঠান সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। ফেসবুক কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে, স্মার্টফোন নির্মাণের বদলে স্মার্টফোন সফটওয়্যারের সঙ্গে ফেসবুকের আরও ঘনিষ্ঠতা বাড়াতে কাজ করবে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিষয়ক ব্লগ সাইট টেক ক্রাঞ্চের প্রকাশিত তথ্য অনুযায়ী, তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসির অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুকের বিশেষ সংস্করণ রাখতে পারে ফেসবুক। ফেসবুককে প্রাধান্য দিয়ে তৈরি এইচটিসির নতুন মডেলের অ্যান্ড্রয়েডনির্ভর একটি মডেল শিগগিরই বাজারে আসবে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, গুগলের অ্যান্ড্রয়েড ও ফেসবুকের মধ্যে আন্তরিকতা বাড়ছে। মেনলো পার্কে তারই কোনো নমুনা দেখাতে পারেন জাকারবার্গ।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV