টিনেজ মায়ের সংখ্যা বাড়ছে
ডেস্ক: যৌন নির্যাতনের শিকার ও অবহেলিত টিনেজদের সন্তান জন্ম দেয়ার ঘটনা বেড়ে গেছে। এর ফলে তারা টিনেজ বয়সেই সন্তানের মা হচ্ছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএনআই এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, সিনসিনাতি চিলড্রেনস হসপিটাল মেডিকেল স্টোরের এক গবেষণায় দেখা গেছে টিনেজ মা হওয়ার ঘটনা যৌন নির্যাতন ও অবহেলিত টিনেজদের বেলায় শতকরা ২০ ভাগেরও বেশি। সেখানে জাতীয় পর্যায়ে যে হারে টিনেজরা সন্তান জন্ম দেয় তার তুলনার এই হার শতকরা প্রায় ৪ ভাগ। ভারতের একটি অনলাইন ট্যাবলয়েড দৈনিক এ খবর দিয়েছে। এতে আরও বলা হয়, ওই হাসপাতালের আচরণ বিষয়ক মেডিসিন ও ক্লিনিক্যাল সাইকোলজির গবেষণা পরিচালক জেনি নোল বলেন, টিনেজরা যৌন নির্যাতনের শিকার হওয়ার পর তারা এ কথা বেশির ভাগ ক্ষেত্রেই প্রকাশ করে না। তা ছাড়া নিরাপদ শারীরিক সম্পর্কের বিষয়েও হয়তো সতর্কতা থাকে না। যখন তাকে ধর্ষণ করা হয় তখন তো ধর্ষক এ সবের বালাই কিছুই মাথায় রাখে না। এর ফল ভোগ করতে হয় ওই টিনেজ মেয়েকে।
তাদের গবেষণায় দেখা গেছে, টিনেজ বয়সে যারা মা হচ্ছে তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।মানবজমিন
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি