Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

অনন্য ভালোবাসা!

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: April 1, 2013 | 10:53 AM

ডালাস উইন্স বিয়ে করেছেন জেমি ন্যাসকে।ডালাস উইন্স বিয়ে করেছেন জেমি ন্যাসকে।

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে এক দুর্ঘটনায় আগুনে পোড়ার পর পুরো মুখমণ্ডল প্রতিস্থাপন করা ডালাস উইন্স (২৭) বিয়ে করলেন অগ্নিদগ্ধ হয়ে সেরে ওঠা জেমি ন্যাসকে (২৯)। গত শনিবার টেক্সাসের একটি গির্জায় ভালোবাসার অনন্য দৃষ্টান্ত দেখিয়ে বিয়ে করেন এই দুজন। আজ সোমবার পিটিআইয়ের খবরে এ কথা জানানো হয়। ‘দ্য ডালাস মর্নিং নিউজ’-এর খবরে বলা হয়, ২০০৮ সালে বৈদ্যুতিক দুর্ঘটনায় ডালাসের পুরো মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়। এতে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। আর ২০১০ সালের জুনে গাড়ি দুর্ঘটনায় জেমির দেহের ৭০ শতাংশ পুড়ে যায়। তিনি গাড়ির ভেতরে আটকা পড়লে আগুনে তাঁর হাত, পিঠ ও পা পুড়ে যায়।  টেক্সাসের এক গির্জায় দেড় শতাধিক অতিথির সামনে জেমির হাত ধরে ডালাস উইন্স বলেন, ‘তুমি আমাকে বেছে নেওয়ায় আমি অনেক খুশি হয়েছি। আমি আমার হূদয়ের সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসি।’ জবাবে জেমি ন্যাস  বলেন, ‘এমনটি ঘটবে—আমি কোনোদিন ভাবতেও পারিনি। তুমি আমাকে আশা দিয়েছ। আমি যে ভালোবাসা চেয়েছি, তুমি আমাকে সে ভালোবাসার গুপ্তধন দিয়েছ।’ অগ্নিদগ্ধ রোগীদের সহায়তায় আয়োজিত এক অনুষ্ঠানে গত বছর ডালাস ও জেমির পরিচয় হয়। তাঁদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। ডালাসের পাঁচ বছর বয়সী একটি কন্যাশিশু আছে। আর জেমির ১০ বছর বয়সী মেয়ে ও ছয় বছর বয়সী ছেলে আছে।   আগুনে মুখমণ্ডল ঝলসে যাওয়ার পর ডালাসকে ৩০ বারের বেশি অস্ত্রোপচার করতে হয়। প্রথম দিকে তিনি আবার বিয়ের ব্যাপারে আগ্রহী ছিলেন না। গত বড়দিনে তাঁরা দুজন পরস্পরকে সময় দেন, একসঙ্গে রাতের খাবার খেতে যান ও ছবি দেখেন। এভাবে পরস্পরের প্রতি ভালোবাসা অনুভব করে ঘর বাঁধার সিদ্ধান্ত নেন তাঁরা।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV