Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

কোটিপতি কুকুর!

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: April 1, 2013 | 2:12 PM

এক মার্কিনির কাছ থেকে বেলারুশের ছোট্ট একটি গ্রামের এক কুকুর উত্তরাধিকার সূত্রে ১০ লাখ ডলারের (প্রায় ৮ কোটি টাকা) মালিক হয়েছে। ১০ বছর বয়সী জুলিক নামের ওই কুকুরটি প্রয়াত জন ফয়োদোরোভের কাছ থেকে এই বিপুল অর্থ পেয়েছে। ফয়োদোরোভ বেলারুশের বুদোচকা গ্রামে জন্মেছিলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। জুলিকের মালিক ভাসিলি পোটাপোভ জানান, ফয়োদোরোভ ২০০৭ সালে তার জন্মভূমির সেই গ্রামটিতে বেড়াতে যান এবং বলেন, ওই কুকুরটিকে দেখে তার পোষা কুকুরটির কথা মনে পড়ে গেছে। ভ্যালেট নামের ওই কুকুরটি পঞ্চাশের দশকে মারা যায়। অসুস্থ হয়ে কুকুরটি মারা গেলেও ফয়োদোরোভ তার প্রিয় সেই বন্ধুটির কথা ভুলতে পারেননি। বেলারুশের আইনজীবী মারিয়া প্রোটাসেন্য জানান, জুলিকের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল তাতে বর্তমানে ৯ লাখ ৯৩ হাজার ৭০০ ডলার জমা আছে। ফয়োদোরোভের অন্তিম ইচ্ছা অনুসারে কুকুরটিকে বর্তমানে একটি সুপরিসর রুমে রাখা হচ্ছে। তাকে দেয়া হয়েছে একটি প্লাজমা টিভি। প্রতিদিন তাকে তিনবেলা সুষম খাবার দেয়া হয়, যার মধ্যে আধা কেজি মাংস থাকে । তাকে নির্মল বাতাসে পায়চারী করানো হয়। আছে দু’বেলা গোসলের ব্যবস্থা। শুধু তাই নয়, জুলিকের জন্য বছরে একবার বিশ্বের যে কোনো দেশে ভ্রমণের ব্যবস্থা করতে হবে। জুলিকের মালিক আশা করছেন, এবার জুলাইয়ে সে প্যারিস সফরে যাবে। সূত্র : ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV