Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

কত টন সোনা আছে পৃথিবীতে?

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: April 2, 2013 | 6:23 AM

ধরা যাক, আপনার হাতে পৃথিবীর সব সোনার নিয়ন্ত্রণ চলে এসেছে। আপনি সেই সোনা গলিয়ে একটি ঘনক্ষেত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। সেই ঘনক্ষেত্রটি কত বড় হতে পারে? কয়েক শ মিটার বা কয়েক হাজার মিটার? বাস্তবে তা নয়। প্রকৃতপক্ষে আকারটা অনেক কম হবে। অবশ্য, একেবারে সুনির্দিষ্ট পরিমাপটা বলা সম্ভবও নয়। কারণ, ভূপৃষ্ঠের ওপরে থাকা সোনার পরিমাণ নিয়ে যেসব অনুমান পাওয়া যায়, সেগুলোর মধ্যে রয়েছে বিস্তর ব্যবধান। বিশ্বের শীর্ষস্থানীয় ধনী বিনিয়োগকারীদের একজন ওয়ারেন বাফেট। তিনি বলেছেন, ভূপৃষ্ঠের ওপরে থাকা সব সোনা দিয়ে যদি একটি ঘনক্ষেত্র তৈরি করা হয়, তবে তার প্রতিটি বাহুর (পার্শ্বদেশের) দৈর্ঘ্য হতে পারে মাত্র ২০ মিটার বা ৬৭ ফুট। বিশ্বের বিনিয়োগকারীরা সচরাচর যে ফিগারটি ব্যবহার করে থাকেন তা টমসন রয়টার্স জিএফএমএসের। জিএফএমএস স্বর্ণের ওপরে বার্ষিক জরিপ করে থাকে। তাদের সর্বশেষ জরিপে দেখানো হয়েছে, বিশ্বের সোনার সর্বমোট পরিমাণ এক লাখ ৭১ হাজার ৩০০ টন। এ পরিমাণ সোনা দিয়ে একটি ঘনক্ষেত্র তৈরি করা হলে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ২০ দশমিক ৭ মিটার বা ৬৮ ফুট। অথবা সেগুলো যদি উইম্বলডন সেন্টার কোর্টে রাখা হয়, তবে এর উচ্চতা হবে ৯ দশমিক ৮ মিটার। তবে জিএফএমএসের সঙ্গে সবাই একমত নয়। ভূপৃষ্ঠের ওপরে থাকা মোট সোনার পরিমাণ নিয়ে যেসব অনুমান রয়েছে, তার ব্যাপ্তি এক লাখ ৫৫ হাজার ২৪৪ টন (জিএফএমএসের চেয়েও কম) থেকে শুরু করে ২৫ লাখ টন (জিএফএমএসের চেয়ে প্রায় ১৬ গুণ বেশি) পর্যন্ত। সবচেয়ে বড় অনুমানটি ধরলে সেই সোনা দিয়ে যে ঘনক্ষেত্র তৈরি করা হবে, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হতে পারে ৫০ মিটার বা ১৬৬ ফুট। আর উইম্বলডন সেন্টার কোর্টে রাখা হলে এর উচ্চতা হতে পারে ১৪৩ মিটার। গোল্ড মানির প্রতিষ্ঠাতা জেমস টার্কের বিশ্বাস, যেহেতু মধ্যযুগ পর্যন্ত মানুষ মান্ধাতা আমলের কৌশল অবলম্বন করেছে, সেহেতু ওই সময় পর্যন্ত খুব কম পরিমাণেই সোনা আহরিত হয়েছে। এ পরিমাণ ২৯৭ টনের বেশি হবে না। তবে অনেকেই জেমস টার্কের সঙ্গে একমত নন। তাঁদের যুক্তি, তুতেনখামেনের সমাধিক্ষেত্রে দেখা গেছে, তাঁর কফিনটাই বানানো হয়েছে দেড় টন সোনা দিয়ে। এতেই ধারণা করা যায়, কোনো রেকর্ড রাখার আগে যেসব সমাধিক্ষেত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেগুলোতে কী পরিমাণে সোনা ছিল। আবার আজকের দিনেও চীনের মতো দেশে কী পরিমাণে সোনা উত্তোলিত হচ্ছে, তা প্রকাশ পাচ্ছে না। এ ছাড়া কলম্বিয়ার মতো দেশগুলোতে অবৈধভাবে সোনা উত্তোলনের ঘটনাও প্রচুর। তাহলে কে সঠিক? উত্তরটা আমরা কেউ-ই জানি না। বিবিসি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV