রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের শেয়ারবাজারে দরপতন : মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের শেয়ারবাজারে দরপতন চলছে। আজ বুধবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ড্যান ডব্লিউ মজীনা বলেন, দেশের পুঁজিবাজারে কয়েক দিন ধরে দরপতনের ঘটনা ঘটছে। এতে ডিএসইর সূচক তলানিতে ঠেকেছে। দেশের রাজনৈতিক সহিংসতা এর অন্যতম কারণ। কেননা, রাজনৈতিক সহিংসতার কারণে বিনিয়োগকারীদের মাঝে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, যা দরপতন ত্বরান্বিত করছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মজীনা আরও বলেন, দেশের বর্তমান এই রাজনৈতিক সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপের মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে হবে। একই সঙ্গে আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের মজীনা বলেন, ‘আমি গণতন্ত্রে বিশ্বাস করি। রাজনৈতিক মতাদর্শ প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। এই রাজনৈতিক মতভেদ উন্মুক্ত ও গঠনমূলক উপায়ে সমাধানে বিশ্বাস করি আমি।’ বাংলাদেশকে জিএসপি-সুবিধা টিকিয়ে রাখতে অবশ্যই উদ্যোগ নিতে হবে উল্লেখ করে মজীনা বলেন, এ সুবিধা হারালে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা চলে যাবে, যা বাংলাদেশের পোশাক শিল্পকে প্রভাবিত করবে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ‘আস্থা’ ফিরিয়ে আনার ব্যাপারে মত দেন মজীনা। এ সময় ডিএসইর সভাপতি রকিবুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী, সহসভাপতি মো. শাহজাহানসহ পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি