কিংবদন্তীর লেখক হুমায়ূন আহমেদের নিউইয়র্কে আঁকা ছবি ফিরে পেতে শাওনের আকুতি
প্রয়াত কিংবদন্তীর লেখক হুমায়ূন আহমেদের শেষ দিনগুলোতে আঁকা কিছু ছবি নিউইয়র্কে আটকে রয়েছে বলে অভিযোগ এনেছেন লেখকের বিধবা স্ত্রী মেহের আফরোজ শাওন।
নিউইয়র্কের প্রকাশনা সংস্থা মুক্তধারার সত্বাধিকারী বিশ্বজিত সাহার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন তিনি। শাওন বাংলানিউজকে জানিয়েছেন ছবিগুলো ফেরত পেতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
এছাড়াও বিশ্বজিত সাহার লেখা ‘হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো’ বইয়ে হুমায়ূন আহমেদের ব্যাপারে বেশকিছু মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন শাওন।
বিষয়টি তুলে ধরে শাওনের লেখা একটি চিঠি বাংলানিউজের হাতে এসে পৌঁছেছে। ওই চিঠিতে হুমায়ূন আহমেদের শেষ দিনগুলোতে আঁকা কিছু ছবি ফেরত পাওয়ার আকুতি ঝরে পড়েছে। এছাড়াও বিশ্বজিত সাহার লেখা বইয়ে কি কি ভুল ও নিন্দনীয় তথ্য তুলে ধরা হয়েছে তা নির্দেশ করেছেন মেহের আফরোজ শাওন।
চিঠিটির কপি তিনি দিয়েছেন হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ, ছোটভাই ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক এমিরিটাস আনিসুজ্জামান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন ও নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মনিরুল ইসলামকে।বাংলানিউজ
নিচের লেখাটি ক্লিক করুন –
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








