Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জাতিসংঘে বিশ্ব অস্ত্র বাণিজ্য চুক্তি পাস

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: April 3, 2013 | 2:29 PM

 অস্ত্র বাণিজ্য সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি অনুমোদনডেস্ক: বিশ্বে প্রচলিত অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণে প্রথম ঐতিহাসিক একটি চুক্তি পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। চুক্তির পক্ষে ১৫৪ এবং বিপক্ষে পড়ে ৩ ভোট। ২৩ সদস্য  ভোটদানে বিরত থাকে। এ চুক্তির আওতায় বিশ্বে বছরে ৭ হাজার কোটি ডলারের অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অস্ত্র ব্যবহার করে সংঘটিত সহিংসতায় বিশ্বে প্রতি মিনিটে একজন মানুষের মৃত্যু হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রচলিত অস্ত্র ও  গোলাবারুদের নিয়ন্ত্রণহীন বাণিজ্যের রাশ টেনে ধরতে জাতিসংঘ সদস্য দেশগুলো সমপ্রতি একটি আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি চূড়ান্ত করার চেষ্টা চালিয়ে আসছিল। চুক্তির খসড়াও  পেশ করা হয়েছিল জাতিসংঘ অধিবেশনে। কিন্তু সিরিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার বাধার মুখে খসড়া চুক্তিটি আটকে যায়। এরপর চুক্তিটি নিয়ে ভোটাভুটির আয়োজন করে জাতিসংঘ। রাশিয়া ভোটদানে বিরত ছিল। চুক্তির আওতায় বিভিন্ন  দেশ অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে প্রচলিত অস্ত্র কিংবা গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ কিংবা সন্ত্রাসে ব্যবহারের জন্য অস্ত্র রপ্তানি করতে পারবে না। চুক্তিটি সইয়ের কর্মসূচি শুরু হবে ৩ জুনে এবং ৫০টি দেশ চুক্তিতে সই করার ৯০ দিন পর এটি কার্যকর হবে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV