Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

হাঙর দেখে জাহাজ তৈরি

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: April 3, 2013 | 2:43 PM

ডেস্ক : প্রকৃতি থেকে মানুষ শিক্ষা নিচ্ছে সেই আদিকাল থেকে। এবার ভিন্ন এক দৃষ্টি নিয়ে তাকানো হচ্ছে হাঙরের দিকে। হাঙরের শরীরের আবরণের মতো জাহাজের আবরণ তৈরি করে জ্বালানি খরচ কমানো এবং আরও গতিশীল হওয়ার চিন্তা করছেন প্রকৌশলীরা। হাঙর দেখে জাহাজ তৈরিসমুদ্রে চলাচলকারী বড় বড় জাহাজের মালিকরা প্রতি বছর অনেক অর্থ ব্যয় করেন জ্বালানির পেছনে। জার্মানির হামবুর্গের প্রকৌশলীরা চেষ্টা করে যাচ্ছেন জাহাজের এমন এক ‘কোটিং’ বা পাতলা আবরণ তৈরির, যেটা জ্বালানি খরচ কমাবে। খবর: ডিডব্লিউ নিউজ।

প্রকৌশলীদের হিসাবে এ ধরনের আবরণ তৈরির উপায় উদ্ভাবন করতে পারলে একটি জাহাজের পেছনে বছরে খরচ প্রায় তিন লাখ ডলার কমানো যাবে। শুধু তাই নয়, জ্বালানি নির্গমন কম হবে বলে তা পরিবেশের জন্যও হবে সুখবর। হাঙরের ত্বকে রয়েছে বিশেষ ধরনের ‘রিবলেট’, যেটা জলস্রোতের চাপ কমিয়ে হাঙরকে দ্রুত সামনের দিকে যেতে সহায়তা করে। প্রকৌশলীরা জাহাজের জন্য এই রিবলেট জাতীয় একটি আবরণ তৈরির চেষ্টা করছেন।

‘হামবুর্গ শিপ মডেল বেসিন’ এবং ‘ফ্রাইনহোফার ইনস্টিটিউট ফর ম্যানুফ্যাকচারিং টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লায়েড মেটেরিয়ালস রিসার্চ’ নামক দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এ আবরণ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে কবে নাগাদ এর ব্যবহার শুরু হতে পারে সে ব্যাপারে কিছু জানা যায়নি।সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV