Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

ফেসবুকে ১০% বিব্রতকর বার্তা

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: April 3, 2013 | 2:49 PM

বিব্রতকর বার্তা প্রেরণকারীরা মনে করেন, ভার্চুয়াল জগতে বা সামাজিক মাধ্যমে এসব পাঠানো খুব সহজ।
অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হলেও ফেসবুকে অসামাজিক যোগাযোগ করে থাকেন কিছু ব্যবহারকারী। নতুন এক জরিপে দেখা গেছে, ফেসবুকে বিব্রতকর কিংবা অপমানজনক বার্তা, ছবি এমনকি হুমকি পেয়ে থাকেন ১০ শতাংশ ব্যবহারকারী। শুক্রবার দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়।

প্রযুক্তিভিত্তিক সমাধান সংস্থা গ্লোবাল মার্কেট ইনসাইটের গবেষণায় জানানো হয়, ১০ ভাগ ফেসবুক ব্যবহারকারী বলেছেন, তারা তাদের পেজে অন্যের পাঠানো অশালীন বা বিব্রতকর বার্তা, ছবি ইত্যাদি পেয়ে থাকেন। ৬১ শতাংশ ব্যবহারকারী জানান, তারা এক বা দুইবার এমন বার্তা বা ছবির মুখোমুখি হয়েছেন। ৮ শতাংশ জানিয়েছেন, মাসে অন্তত একবার তারা এমন ‘অসামাজিক বার্তা’ পান। ৩ শতাংশ জানিয়েছেন, তারা মাসের মধ্যে প্রায়ই এমন পরিস্থিতির শিকার হন। ব্যবহারকারীদের ২৭ ভাগ জানিয়েছেন, যারা তাদের এমন বার্তা বা ছবি পাঠান, তারা অচেনা, এমনকি বল্পুব্দ তালিকায়ও নেই।

ফেসবুকে বিব্রতকর কিংবা অপমানজনক বার্তা, ছবি এমনকি হুমকি পেয়ে থাকেন ১০ শতাংশ ব্যবহারকারী।

ইউরোপে গবেষণা সংস্থাটির বাণিজ্যিক পরিচালক রালফ রিস্ট জানান, বিব্রতকর বার্তা প্রেরণকারীরা মনে করেন, ভার্চুয়াল জগতে বা সামাজিক মাধ্যমে এসব পাঠানো খুব সহজ। তবে আমাদের জরিপে দেখা গেছে, ফেসবুক ব্যবহারকারীদের বেশির ভাগই এসব বার্তা এড়াতে প্রযুক্তি ব্যবহারে সক্ষম।সমকাল  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV