বার্ড ফ্লু ভাইরাস নিয়ে নতুন শঙ্কা
অনলাইন ডেস্ক : বার্ড ফ্লু ভাইরাসের নতুন একটি প্রজাতির জিনগত তথ্য অনুসন্ধান করে বিজ্ঞানীরা দেখেছেন, এ প্রজাতিটি কয়েক দফা রূপান্তরিত (মিউটেশন) হয়ে নতুন বৈশিষ্ট্য অর্জন করেছে। ভাইরাসের এ প্রজাতিটি এত দিন বিজ্ঞানীদের কাছে অপরিচিত ছিল। বিজ্ঞানীরা বলছেন, নতুন প্রজাতিটি মানব প্রজাতির জন্য ভয়ংকর মরণব্যাধিরূপে বিকশিত হতে পারে। নতুন প্রজাতিটির নাম এইচ৭এন৯। গত সপ্তাহে চীনের সাংহাইয়ে এ প্রজাতির সংক্রমণে তিন ব্যক্তির মৃত্যুর পর বিজ্ঞানীরা প্রজাতিটির বিষয়ে কৌতূহলী হয়ে ওঠেন। এর আগে দেখা গেছে, বার্ড ফ্লু বা এইচএন ভাইরাস পাখি থেকে পাখিতে বা মানুষ থেকে পাখিতে বা পাখি থেকে মানুষে বা অন্য কোন প্রাণীতে সংক্রামিত হয়েছে। কিন্তু এবারই প্রথম মানুষ থেকে মানুষে সংক্রমণের ঘটনা ঘটেছে। চীনা বিজ্ঞানীরা ভাইরাসটিকে আক্রান্ত মানুষের দেহ থেকে পৃথক করে সেটির ডিএনএ নিয়ে পরীক্ষা চালান। ভাইরাসটি কতটুকু মৃত্যুঘাতী হতে পারে, সেটি তাঁরা পরীক্ষা করে দেখছেন। নেদারল্যান্ডসের ইরেসমাস মেডিকেল কেয়ার নামের একটি প্রতিষ্ঠানের জ্বর বিশেষজ্ঞ অ্যাব অসটারহাস বলেন, ভাইরাসটির কয়েক দফা রূপান্তরিত হওয়ার বিষয়টি বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের উচিত মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে ভাইরাসটি কীভাবে কাজ করছে, তা নিয়ে গবেষণা করা। রয়টার্সকে এক টেলিফোন সাক্ষাত্কারে অসটারহাস বলেন, ‘ভাইরাসটি ইতিমধ্যে স্তন্যপায়ী প্রজাতি ও মানবদেহে মানিয়ে নিয়েছে। এটি অত্যন্ত চিন্তার বিষয়। সত্যিই আমাদের উচিত কড়া নজর রাখা।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, এইচ৭এন৯-এর বিষয়টি ‘গুরুতর’, কারণ মানবদেহে বার্ড ফ্লুর এ প্রজাতিটি এই প্রথম। জেনেভায় অবস্থিত জাতিসংঘের স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে গুরুত্বে সঙ্গে নিয়েছে।’ বার্ড ফ্লু ভাইরাসের আরেকটি প্রজাতি এইচ৫এন১ অনেক বছর ধরে সংক্রমিত হচ্ছে। জ্বরের জন্য দায়ী ভাইরাসগুলো দু ধরনের আমিষের প্রলেপযুক্ত। এ আমিষগুলো হলো হেমাগ্লুটিনিন এবং নিউরামিনিডেস। ইংরেজি ভাষায় এ শব্দ দুটির আদ্যক্ষর যথাক্রমে এইচ ও এন। তাই সংক্ষেপে এ ধরনের ভাইরাসগুলোকে এইচএন গ্রুপের ভাইরাস বলা হয়। লন্ডন ইমপিরিয়াল কলেজের ভাইরাস বিশেষজ্ঞ ওয়েন্ডি বারক্লে বলেন, দুঃখজনক হলো, মানবদেহের ওপর এ ভাইরাসগুলোর প্রভাব খুব কম হবে না। আমাদের পরিতৃপ্ত হওয়ার কিছু নেই, সতর্ক হওয়া দরকার। এইচ৫ ও এইচ৭ উপপ্রজাতির ভাইরাসগুলো রূপান্তরিত হয়ে আরও জটিল ও ভয়ংকর হতে পারে।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests