Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সংখ্যালঘু নির্যাতনে জড়িতদের খুঁজে বের করা সরকারের দায়িত্ব : ঢাকেশ্বরী মন্দিরে মার্কিন রাষ্ট্রদূত মজীনা

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: April 4, 2013 | 4:16 PM

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। আমি জানি না, এ হামলার পেছনে কার হাত রয়েছে। সরকারের উচিত অবিলম্বে দোষীদের বিচারের মুখোমুখি করা। গতকাল ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু নেতাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ-নির্যাতনের ঘটনা ঘটেছে তা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার বিরোধী। এ আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় মন্দির ও জাতীয় পূজা উদযাপন কমিটির নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে দোতলার সভাকক্ষে তিনি নেতাদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন। শুরুতেই মন্দির কর্তৃপক্ষের তরফে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন এলাকায় মন্দির ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে আক্রমণের বিস্তারিত ঘটনা তুলে ধরা হয়। রাষ্ট্রদূত ড্যান মজীনা তার বক্তৃতায় বলেন, আমি টেলিভিশন ও সংবাদপত্রে আক্রমণের চিত্র দেখেছি। আজ এ উপস্থাপনার মাধ্যমে আরও বেশি জানতে পারলাম। ‘চমত্কার’ উপস্থাপনার জন্য আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি যে বাংলাদেশ চিনি তা উদার, মধ্যপন্থী এবং মুক্ত চিন্তা-চেতনার ধারক। এখানে যা উপস্থাপিত হয়েছে (আক্রমণ চিত্র) তা ওই চেতনার ঠিক উল্টো। আক্রান্তদের প্রতি গভীর সমবেদনা, অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান। মতবিনিময় সভায় প্রফেসর দুর্গাদাস ভট্টাচার্য্য, প্রফেসর দীপক কুমার দাশ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাসুদেব ধর, রানা দাশগুপ্ত, বাদল দেবনাথ, নির্মল চ্যাটার্জি, মনীন্দ্র কুমার নাথসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV