বিশ্বের প্রথম মোবাইল ফোনের সন্ধান

বিশ্বের প্রথম মোবাইল ফোনের সন্ধান মিলেছে! ১৯৩৮ সালে একটি ছবিতে ওয়ারলেস ডিভাইসে আলাপরত এক নারীর ফোনটিকেই বিশ্বের প্রথম মোবাইল ফোন হিসেবে চিহ্নিত করেছেন প্রযুক্তিবিদরা। আর এই সম্বলিত একটি ভিডিও ইউটিউবে আপলোড করা হলে তার দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়েছেন। ভিডিওটি এর মধ্যেই সাড়ে তিন লক্ষাধিক মানুষ দেখেছে। ‘টাইম ট্রাবল ইন ১৯৩৮ ফিল্ম’ নামে ভিডিও ক্লিপটি প্রথম ইউটিউবে পোস্ট হয় এক বছর আগে। সেই থেকে ওই ভিডিওটি নিয়ে বিভিন্ন সংবাদপত্র, ইন্টারনেট ও ব্লগে লেখালেখি হচ্ছে। ক্লিপটিতে দেখা যায় এক তরুণী দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী সময়ে পরীক্ষামূলক একটি মোবাইল ফোনে কথা বলছেন। ওই ফোনটিই পরবর্তী সময়ে ম্যাসাচুয়েটস লিওমিনিস্টার ফ্যাক্টরিতে গবেষণা করে আরও নতুন সংস্করণ বের করা হয়। মজার বিষয় হচ্ছে ‘প্লানেটচেক’ (ছদ্মনাম) নামে একজন ব্যক্তি এর মধ্যেই ফোনটির রহস্য উন্মোচনে এগিয়ে এসেছেন। তিনি বলেন, আপনারা ভিডিও ফোনে যে মেয়েকে দেখছেন তিনি আমার দাদির মা। তার নাম জারট্রুড জোনস। তিনি আরও বলেন, তখন তার (জারট্রুড জোনস) বয়স ছিল মাত্র সতের। জীবিত থাকা তার সঙ্গে আমার কথা হয়েছে। এই সম্পর্কে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি সবকিছুই মনে করতে পেরেছিলেন। তিনি একটি ফ্যাক্টারির টেলিফোন কমিউনিকেশন সেকশনে কাজ করতেন। তার সঙ্গে আরও পাঁচজনকে ওই ফোনটি এক সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে ব্যবহার করার জন্য দেয়া হয়েছিল। ফোনে তিনি অপর প্রান্ত থেকে বিজ্ঞানীর সঙ্গে কথা বলছিলেন যোগ করেন প্লানেটচেক। যদিও এমন দাবির কোনো ভিত্তি নেই তারপরও যদি এই দাবি সত্যি হয় তাহলে ধারণা হচ্ছে, বাণিজ্যিকভাবে বিশ্বের বাজারে প্রথম ফোন আসার কমপক্ষে চল্লিশ বছর আগে এই ভিডিওটি ধারণ করা হয়।রয়টার্স/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests