আসছে ফেসবুক ফোন!
ফেসবুকের ফোন বানাচ্ছে এইচটিসি IIII
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবার বাজারে নিয়ে আসছে নিজেদের ফোন। আয়ের বড় একটি অংশ আসছে মোবাইল ফোন থেকে। সম্প্রতি এ বিষয়ে একাধিক গবেষণার ফলাফল দেখে মোবাইলে ফেসবুকের নানা সুবিধা দেওয়ার ব্যাপারে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে ফেসবুক। জানা যায়, এরই অংশ হিসেবে এবার ফেসবুক নিজেই বাজারে নিয়ে আসছে ফেসবুক ফোন! এইচটিসি ফার্স্ট নামের এ ফোনটির ছবি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে দাবি করা হয়। তবে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। আসলেই ফেসবুক নিজেদের ফোন বাজারে আনছে কি না, সে বিষয়েও রয়েছে সন্দেহ। তবে যে ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সে অনুযায়ী গুগলের তৈরি মোবাইলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-চালিত হবে ফেসবুকের ফোনটি। জানা গেছে, ফেসবুকের আদলে এবং ফেসবুকের নানা সুবিধাগুলো বিশেষভাবে তুলে ধরতে ফোনটিতে রয়েছে বেশ কাস্টমাইজড ব্যবস্থা। এতে থাকছে ৪.৩ ইঞ্চির টাচস্ক্রিন, যা ৭২০ পিক্সেল ভিডিও সমর্থন করবে। এ ছাড়া থাকছে ডুয়াল কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ১ গিগাবাইট র্যাম, অ্যান্ড্রয়েড ৪.১ সংস্করণ ইত্যাদি। এর আগেও এইচটিসি দুটি স্মার্টফোন বাজারে এনেছিল। সালসা ও ছাছা নামের এ স্মার্টফোন দুটিতেই ফেসবুক নামের একটি বোতাম ছিল, যাতে ক্লিক করে সরাসরি ফেসবুকে যাওয়া যেত। মোবাইল প্ল্যাটফরমকে জনপ্রিয় করতে এবং ব্যবহারকারীদের আরও সুবিধা দিতেই ফেসবুক ফোন বাজারে আসছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ কিছু জানায়নি। ইতিমধ্যে ফেসবুকপ্রেমীদের পাশাপাশি প্রযুক্তি জগতের অনেকেরই আগ্রহ ফেসবুকের এ ফোনের দিকে। কবে নাগাদ বাজারে আসবে কিংবা দাম কেমন হবে, এ বিষয়েও কিছু জানা যায়নি। এখন অপেক্ষার পালা। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests